সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোর্টে তাঁর আগ্রাসন ইতিমধ্যেই নজর কেড়েছে দেশবাসীর৷ তাঁর স্ম্যাশে একের পর এক বিপক্ষকে উড়ে যেতে দেখেছেন ব্যাডমিন্টন ভক্তরা৷ রিওর মঞ্চে রুপো জিতে দেশকে গর্বিত করেছেন তিনি৷ সেই পি ভি সিন্ধুকেই দেখা গেল এক্কেবারে অন্য অবতারে৷ প্রথম ঝলকে তো অনেক ভক্ত তাঁকে চিনেই উঠতে পারছিলেন না! এ কোন সিন্ধু? ইনি ভারতীয় শাটলার না কি দেশের প্রথম সারির কোনও মডেল? হকচকিয়ে যাওয়ার মতোই ছবি!
আসলে জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিন জেএফডব্লিউ-র জন্য ফটোশুট করলেন হায়দরাবাদি ব্যাডমিন্টন তারকা৷ ডিজাইনার কালেকশন গায়ে চাপিয়ে লেন্সবন্দি হল তাঁর অচেনা সৌন্দর্য৷ কখনও রেড হট পোশাকে তো সিন্ধু কখনও হয়ে উঠলেন ব্লু বিউটি৷
ফটোশুটের মাঝেই নিজের ছোটবেলার নানা অজানা কথা জানালেন সিন্ধু৷ ওলিম্পিকের প্রস্তুতির জন্য কোচ পুল্লেলা গোপীচাঁদ তাঁকে কী কী পরামর্শ দিয়েছিলেন, তাও বললেন৷ সঙ্গে মনে করিয়ে দিলেন, একটা রুপোতেই সন্তুষ্ট নন তিনি৷ সবে পথ চলা শুরু৷ এখনও অনেক পদক জেতা বাকি রয়েছে৷
ক্লিক করে দেখে নিন তাঁর ফটোশুটের কিছু বিশেষ মুহূর্ত৷
সর্বশেষ খবর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?
-
সৌদিতে কর্মহীন, জুটছে না খাবারও! ‘ফিরতে চাই’, মোদি-শুভেন্দুকে ভিডিও বার্তা নদিয়ার পরিযায়ী শ্রমিকদের

