সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫০ ওভার হোক বা টি-টোয়েন্টি বিশ্বকাপ৷ টিম ইন্ডিয়ার কাছে সবসময়ই পরাস্ত হয়ে বাড়ি ফিরতে হয় পাক যোদ্ধাদের৷ ভারতকে হারানোর ‘মওকা’ প্রতিবারই হাতছাড়া হয়ে যায়৷ মাঠের ভিতর হয়নি৷ তাই দুধের সাধ ঘোলে মেটালেন পাক সমর্থকরা৷ সুযোগ বুঝে বিরাট কোহলি অ্যান্ড কোম্পানিকে নিয়ে ঠাট্টায় মাতলেন তাঁরা৷
সম্প্রতি বিরাটদের টপকে টেস্ট ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গিয়েছে পাকিস্তান৷ চিরপ্রতিদ্বন্দ্বীদের খোঁচা মারার এমন ‘মওকা’ পাক সমর্থকরা কি ছেড়ে দেবেন? সোশ্যাল মিডিয়ায় তাই বিরাটদের নিয়ে নানা মজা করলেন তাঁরা৷
The ‘KING’ Misbah 💚
#No1TestTeam pic.twitter.com/0tIOpCw5mz— Daaniyal (@Iamdaaniyal) 22 August 2016
বৃষ্টির জন্য ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ তথা শেষ টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়েছিল৷ আর সেই দৌলতে আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তান চলে যায় এক নম্বরে৷ এতেই পাক মুলুকে খুশির আমেজ৷
Latest icc rankings pic.twitter.com/tts4Y4h3YH
— Amirr (@ammirrr) 22 August 2016
মিসবারা এক নম্বরে পৌঁছনোর পরই দ্বিধা-বিভক্ত হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া৷ রাজার আসনে বসানো হয়েছে পাক অধিনায়ক মিসবা-উল-হককে৷ আরেকটি মেমে-তে আবার বিরাটকে ঘাড়ে তুলে মাটিতে ফেলে দিচ্ছেন মিসবা৷ আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, স্মিথ, অ্যালিস্টার কুক, বিরাট কোহলি সবাই মেনে নিয়েছেন মিসবাই সেরা৷ এতে দারুণ চটেছে ভারতীয় ক্রিকেটভক্তরা৷ গত বছর বাংলাদেশের কাছে হারের পর মহেন্দ্র সিং ধোনির কাটা মুন্ড হাতে দেখা গিয়েছিল তাসকিনকে৷ এভাবে ছবি এডিট করায় দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছিল৷
lol hogya 😀#No1TestTeam pic.twitter.com/5ari3GPLtl
— اُسامہ (@osamashahzad2) 22 August 2016
দল শীর্ষে গেলে আনন্দ হয় ঠিকই৷ কিন্তু পাকিস্তানে যে বিশ্বকাপ জয়ের মতো উৎসব চলছে, তা এসব পোস্ট না দেখলে বিশ্বাস হত কি?
সর্বশেষ খবর
-
বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!
-
কর্মক্ষেত্রে ‘ফ্রেন্ড বম্বিং’-এর শিকার হলেই চাকরি গেল বলে! কীভাবে সতর্ক থাকবেন?
-
বর্ষার শুরুতেই ঘুরে আসুন ভারতের এই নৈসর্গিক ভারজিন স্থানে, হদিশ দিলেন আনন্দ মহিন্দ্রা
-
রবিতে বিসিএস পরীক্ষা, সকাল থেকেই চলবে মেট্রো, জেনে নিন সময়সূচি
-
মলমাসের পুণ্যলগ্নে শুক্র প্রদোষ ব্রত, জানুন মহাদেবের পুজোর শুভ তিথি ও মাহাত্ম্য