সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কলঙ্কের দাগ লাগল পাক ক্রিকেটারের গায়ে৷ এবার বাইশ গজে নয়৷ মাঠের বাইরে৷ স্ত্রীকে ব্যাট দিয়ে মারধর করা এবং ব্লিচ খাওয়ানোর অভিযোগ উঠেছিল মুসতাফা বাসিরের বিরুদ্ধে৷ তারই শাস্তি হিসেবে শুক্রবার বাসিরকে ১৮ মাসের কারাদণ্ডে পাঠালো লন্ডনের এক আদালত৷
[লিন-গম্ভীর ঝড়ে উড়ে গেল গুজরাট, ১০ উইকেটে জয়ী কেকেআর]
২০১৩ সালে ৩৩ বছরের পাক কন্যা ফাখারা করিমকে বিয়ে করেছিলেন মুসতাফা৷ ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট দলে খেলার সুবাদে লন্ডনেই থাকেন তাঁরা৷ অভিযোগ, সেখানেই দিনের পর দিন করিমের উপর অত্যাচার করতেন তিনি৷ স্ত্রীকে আধুনিক সাজ-পোশাক পরতে বাধ্য করতেন৷ আর স্বামীর কথার অমান্য করলেই বেধড়ক মার খেতে হত৷ সেই অপরাধেই পুলিশ গ্রেপ্তার করেছিল মুসতাফাকে৷ কিন্তু প্রথমে আদালত তাঁকে ১৮ মাসের সাজা শোনালেও জেল হেফাজতে যেতে হয়নি৷ ম্যাঞ্চেস্টার ক্রাউন আদালতের বিচারক রিচার্ড ম্যানসেল জানান, মুসতাফার আইনজীবী মিথ্যে বলে ভুল বুঝিয়েছিলেন তাঁকে৷ বিচারককে বলা হয়েছিল, লেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের সঙ্গে সদ্য চুক্তি হয়েছে ওই পাক ক্রিকেটারের৷ তখন মুসতাফার কেরিয়ারের কথা ভেবেই তাঁকে জেলে পাঠাননি বিচারক৷ তবে পরে তিনি জানতে পারেন, ওই ক্লাব তাঁর সঙ্গে এমন কোনও চুক্তি করেনি৷ যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন মুসতাফা৷ শুক্রবার থেকে তাঁকে ১৮ মাসের কারাদণ্ডে পাঠালেন বিচারক রিচার্ড৷
[আইপিএল-এর নিয়মভঙ্গ করায় সতর্ক করা হল ধোনিকে]
ওল্ডহাম, বোল্টনের মতো ক্লাবগুলির হয়ে খেলেছেন মুসতাফা৷ তবে লেস্টারশায়ার ক্লাবের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, যে ক্রিকেটাররা এ ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন, তাঁদের সঙ্গে কোনও চুক্তি করা হয় না৷ ১৮ মাসের জেল হেফাজতের পাশাপাশি মুসতাফাকে দুবছরের জন্য সাসপেন্ড ও ১০০০ পাউন্ড জরিমানাও করা হয়েছে৷
সর্বশেষ খবর
-
অঘটনের বিশ্বকাপে জারি ফরাসি বিপ্লব, সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় এমবাপেরা
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়