সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ৩৩ বছর বয়সে থমকে গেল পানামার এক ফুটবলারের জীবন। বন্দুকবাজের গুলিতে প্রাণ হারালেন ফুটবলার আমিলকার হেনরিকস।
[উত্থাপ্পা ম্যাজিকে নববর্ষে সানরাইজার্স বধ নাইট রাইডার্সদের]
শনিবার পানামার কোলন প্রদেশে ঘটে এই মর্মান্তিক ঘটনা। বাড়ি থেকে বেরতেই এক দুষ্কৃতী হেনরিকসের দিকে একাধিকবার গুলি চালায়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন মিড-ফিল্ডার। তাঁর সঙ্গে থাকা দু’জন গুরুতর আহত হয়েছেন বলে খবর। হেনরিকসকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পানামা জাতীয় পুলিশের মুখপাত্র ডিডাসিও ক্যামারগো ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। পানামা আন্তর্জাতিক দলের তারকার এমন আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশের প্রেসিডেন্ট হুয়ান কার্লোস ভারেলা। তাঁর পরিবারের প্রতি সহানুভূতি জানান তিনি। সঙ্গে যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। তবে ঠিক কী কারণে তাঁকে হত্যা করা হল তা এখনও স্পষ্ট নয়।

আমিলকার হেনরিকস
Condenamos enérgicamente el asesinato de Amílcar Henríquez;se movilizarán a Colón todas las Fuerzas de Seguridad hasta dar con responsables.
— Juan Carlos Varela (@JC_Varela) April 16, 2017
২০১৮ রাশিয়া বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচেও পানামা জাতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা গিয়েছিল তাঁকে। আমেরিকার বিরুদ্ধে শেষ ২০ মিনিটের জন্য মাঠে নেমেছিলেন হেনরিকস। সেই ম্যাচে আমেরিকাকে ১-১ গোলে আটকে দেয় পানামা।
[উত্থাপ্পা ম্যাজিকে নববর্ষে সানরাইজার্স বধ নাইট রাইডার্সদের]
সর্বশেষ খবর
-
‘হকার’ না ‘ভোটার’, আমরা কোন চোখে মানুষগুলিকে দেখেছি?
-
‘আলোচনা ব্যর্থ হলে যুদ্ধের জন্য প্রস্তুত’, আমেরিকার বিরুদ্ধে ‘আল্লার উপহার’ হরমুজই অস্ত্র ইরানের!
-
জার্সি বেচে সন্তানকে বাঁচান প্যারাগুয়ের নায়ক গিল, ‘আকাশের ঠিকানায়’ দাদুকে চুমু গোলদাতা এনসিসোর
-
মমতা অতীত, জোটের প্রশ্নই নেই! বিজেপির বাংলায় কংগ্রেস কর্মীদের লড়াইয়ের ডাক বেণুগোপালের
-
‘মা-কাকিমা ছাড়া রোল পাবে না’, এবার রচনাকে পালটা কল্যাণের, প্রশ্ন তুললেন শিক্ষাগত যোগ্যতা নিয়েও