নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৩০/৯(নিকোলস ৪২, ভুবনেশ্বর ৪৫/৩)
ভারত: ৪৬ ওভারে ২৩২/৪ (কার্তিক ৬৪, মিলনে ২১/১)
ভারত ৬ উইকেটে জয়ী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই ভারতীয় দল কি তাহলে অপ্রতিরোধ্য? শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া সিরিজের পর থেকেই এই প্রশ্ন উঠছিল। কিন্তু ওয়াংখেড়ে স্টেডিয়ামে রস টেলর-কেন উইলিয়ামসনরা সেই প্রশ্নকে এক লহমায় থামিয়ে দিয়েছিলেন। কেউই মেনে নিতে পারেননি ঘরের মাঠে সিরিজের প্রথম ওয়ানডেতেই নিউজিল্যান্ডের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে যাবে টিম ইন্ডিয়া। ওই হারটা যে সত্যিই নাড়িয়ে দিয়েছিল বিরাট কোহলিদের সেটার প্রমাণ পাওয়া গেল পুণেতে সিরিজের দ্বিতীয় ম্যাচে। এই ম্যাচ হারলেই সিরিজ হাতছাড়া হত, পাশাপাশি খোয়াতে হত আইসিসি-র ওয়ানডে ক্রমতালিকায় এক নম্বর হওয়ার সুযোগ। আর তাই বুধবার ডু অর ডাই ম্যাচে কিউয়িদের ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত।
[২০১৮ ফুটবল বিশ্বকাপের আগে মেসির পোস্টার বিকৃত করল জঙ্গিরা]
ম্যাচ শুরুর আগেই অবশ্য বিতর্কে জড়িয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। কী সেই বিতর্ক? ম্যাচের তখন আর সামান্য কয়েক ঘণ্টা বাকি, সেই সময় পুণে কিউরেটরের সামনে বুকির ছদ্মবেশে হাজির হয়েছিলেন এক রিপোর্টার। অভিযোগ, কিউরেটর তখন তাঁর ‘দাবি’ মতো পিচ ট্যাম্পার করে দেবেন বলেছিলেন। এই ঘটনা বোর্ডের দুর্নীতি দমন ইউনিটকেও শক্ত চ্যালেঞ্জের সামনে ফেলে দিয়েছে। তবে বোর্ড সচিব জানিয়েছিলেন, ম্যাচ যথারীতি অনুষ্ঠিত হবে। আর সেটাই হয়েছে। তবে বোর্ডকর্তাদের বেশি অবাক করেছে এটাই যে, পুণের কিউরেটর ওই রিপোর্টারকে মাঠের পিচ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন বলে। নিয়ম অনুযায়ী, অল-অ্যাকসেস এরিয়া পাস ছাড়া কেউ ওখানে যেতে পারেন না। আর এই পাসও দেওয়া হয় খুব কম লোককেই। তাহলে কিউরেটর তাঁকে সেখানে নিয়ে গেলেন কী করে? এই নিয়েই বিসিসিআই দুর্নীতি দমন ইউনিটের প্রধান কর্তা নীরজ কুমারের কাছে জবাবদিহি চেয়েছে। বোর্ডের কার্যকরী সভাপতি সি কে খান্না ইতিমধ্যেই নীরজের কাছে ইমেলে বিস্তারিত তথ্যও জানতে চেয়েছেন। যদিও শেষপর্যন্ত নির্বিঘ্নেই সম্পন্ন হল ম্যাচ।
[স্টিং অপারেশনে পিচের রহস্য ফাঁস করে বরখাস্ত পুণের কিউরেটর]
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। কিন্তু শুরুতেই ধাক্কা দেন ভুবনেশ্বর কুমার। অল্প রানেই ফিরিয়ে দেন মার্টিন গাপ্তিলকে। এরপর উইলিয়ামসনকে ফেরান জসপ্রীত বুমরাহ। দলের ২৭ রানের মাথায় ভুবির বলে ফিরে যান আরেক ওপেনারও। শুরুতেই এরকমভাবে উইকেট পড়ার ফলে রানের গতি অনেকটাই কম যায় নিউজিল্যান্ডের। আর সেই সুযোগে জাঁকিয়ে বসেন ভারতীয় বোলাররাও। গত ম্যাচের নায়ক লাথাম(৩৮) এবং নিকোলস(৪২) চেষ্টা করেও বড় রান করতে পারেননি। ব্যাট হাতে ব্যর্থ হন রস টেলরও(২১)। শেষদিকে সাউদি(২৫ অপরাজিত) ও স্যান্টনার(২৯)-এর সৌজন্যে ২৩০ রানে পৌঁছায় কিউয়িদের ইনিংস।
[যুব বিশ্বকাপের সাম্বা ছন্দে ইতি টানল ব্রিউস্টারের হ্যাটট্রিক]
গত ম্যাচে যেকারণে ভুগেছিল ভারত, এদিনও অব্যাহত রইল সেটা। মাত্র ৭ রানেই প্যাভিলিয়নে ফিরে যান রোহিত শর্মা। সিরিজের প্রথম ম্যাচে শতরান করলেও ২৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন ভারত অধিনায়ক বিরাট কোহলিও। তবুও আর যাই হোক, ২৩০ রান করে যে ভারতে রোখা যাবে না সেটা হয়ত ঠারেঠারে বুঝে গিয়েছিলেন সাউদি-বোল্টরা। আর তাই সময় যত গড়িয়েছে ম্যাচের রাশও নিজেদের হাতে নিতে শুরু করেন ভারতীয় ব্যাটসম্যানরা। প্রথম ম্যাচে রান না পেলেও এদিন দুরন্ত অর্ধ-শতরান করেন শিখর ধাওয়ান। তাঁর সংগ্রহ ৮৪ বলে ৬৮ রান। উলটোদিক থেকে তাঁকে যোগ্য সঙ্গত দেন দীনেশ কার্তিকও। শেষপর্যন্ত ৬৪ রান করে অপরাজিত থাকেন কার্তিক। প্রথমে পাণ্ডিয়া (৩০) ও পরে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে (১৮ অপরাজিত) সঙ্গে নিয়ে দলকে কাঙ্খিত জয় এনে দেন।
এদিন ভারত জয়লাভ করায় আগামী রবিবার কানপুরের ম্যাচটিই সিরিজ ফয়সালার ম্যাচ হয়ে দাঁড়াল। ওইদিন জিতলেই সিরিজ বিরাটদের পকেটে। আর সেই সঙ্গে বাড়তি পাওনা আইসিসি ওয়ানডে ক্রমতালিকায় শীর্ষস্থান।
ছবি সৌজন্য: বিসিসিআই
সর্বশেষ খবর
-
‘আর্জেন্টিনার অবস্থা তৃণমূলের মতো’, কটাক্ষ দিলীপের, পার্টি অফিস ‘দখল’ নিয়েও খোঁচা!
-
পরিচালক রাজা চন্দর সঙ্গে আট বছরের দাম্পত্য, মা হচ্ছেন অভিনেত্রী পিয়ান
-
টানা ৩ বিশ্বকাপে হতাশা, সুদিন ফেরাতে জার্মানির দায়িত্বে ক্লপই
-
বিশ্বকাপে ব্যর্থ দল, ভক্তদের ক্ষোভ থেকে বাঁচতে ট্রাকে বাড়ি ফিরলেন ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার
-
পুরুলিয়ায় প্রথম! জন্মদিবসে শ্যামাপ্রসাদের আবক্ষ মূর্তি বসাচ্ছে ভারত সেবাশ্রম সংঘ