সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৬ সালটা রবিচন্দ্রন অশ্বিনের কাছে নিঃসন্দেহে চিরস্মরণীয় হয়ে থাকবে৷ ঘরের মাটিতে নিউজিল্যান্ড আর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে দুরন্ত পারফরম্যান্স৷ আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে যাওয়া৷ বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পাওয়া৷ এমনকী, আইসিসি-র বর্ষসেরা টেস্ট দলে একমাত্র ভারতীয় হিসেবে জায়গাও করে নেন তিনি৷ বছর শেষে আরও একটি সুখবর যেন ২০১৬-র ষোলোকলা পূর্ণ করল৷
দ্বিতীয়বার বাবা হলেন ভারতীয় স্পিনার৷ গত ২১ ডিসেম্বর কন্যা সন্তানের জন্য দিয়েছেন অশ্বিন পত্নী প্রীতি৷ তবে খবরটি পাঁচদিন পর সোমবার প্রকাশ্যে আনলেন তাঁরা৷ কিন্তু এমন খবর পাঁচদিন পরে কেন জানানো হল? সেই প্রশ্নের অবশ্য নিজেই উত্তর দিলেন প্রীতি অশ্বিন৷ বললেন, সেই সময়ই বর্ষসেরা ক্রিকেটার হিসেবে অশ্বিনের নাম ঘোষণা করেছিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা৷ তাই ব্যক্তিগত আনন্দকে গোপন রেখে বাইশ গজে স্বামীর কীর্তিকেই বেশি সম্মান দিয়েছিলেন প্রীতি৷ সেই কারণেই পাঁচদিন পর খবর প্রকাশ্যে আনেন৷
I delivered carrom baby #2 on the 21st. She waited out a State-wide shut down thanks to the cyclone AND 5 days of Test cricket at Chepauk👩👧
— Prithi Ashwin (@prithinarayanan) December 26, 2016
একগুচ্ছ টুইট করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন অশ্বিনের বেটার হাফ৷ লিখেছেন, “ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে যখন টিম ইন্ডিয়া জিতল, ভেবেছিলাম, আনন্দে আর উত্তেজনায় স্টেডিয়ামেই বুঝি প্রসব হয়ে যাবে৷ কিন্তু আমার সন্তান জন্মালো পরের দিন৷ তখন চিপক আর ভারদা শান্ত হয়ে গিয়েছে৷ আর আইসিসি জানাল বর্ষসেরা ক্রিকেটার হয়েছে অশ্বিন৷ তাই ওর বাবা হওয়ার বিষয়টি ওর ফ্যানদের থেকে পাঁচদিন লুকিয়ে রেখেছিলাম৷”
দু’বছর আগে প্রথমবার বাবা হয়েছিলেন ভারতীয় স্পিনার৷ এটি তাঁর দ্বিতীয় কন্যা সন্তান৷

সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী