সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেটার-হাফের ইচ্ছে৷ সেই ইচ্ছের মর্যাদা না দিয়ে কি আর থাকা যায়? তাই প্রীতির ইচ্ছেপূরণ করেই ফেললেন রবিচন্দ্রন অশ্বিন৷ কী করলেন? মরনোত্তর চক্ষু দান করলেন তিনি৷
গত বছর সাফল্যের শিখরে পৌঁছে গিয়েছিলেন ভারতীয় স্পিনার৷ আইসিসি-র সেরা বোলার হিসেবে বছর শেষ করেছিলেন অশ্বিন৷ সেই আনন্দ দ্বিগুণ হয়েছিল দ্বিতীয়বার বাবা হওয়ার পর৷ গত বছরের মতো নতুন বছরটাও স্মরণীয় করে রাখতে চান তিনি৷ বাইশ গজের লড়াই তো রয়েইছে৷ তবে তার আগে মাঠের বাইরেও শুরুটা করলেন পরিবারকে অন্যরকমভাবে আনন্দ দিয়ে৷
This eye donation has been on @prithinarayanan dream list for a long time now.#letscontribute pic.twitter.com/nh9Q0PbJDZ
— Ashwin Ravichandran (@ashwinravi99) January 7, 2017
টুইটারে নিজেই চক্ষুদানের খবর ভক্তদের জানিয়েছেন বিশ্বের এক নম্বর বোলার৷ তামিলনাড়ুর অল-রাউন্ডার জানান, “প্রীতির অনেক দিনের স্বপ্ন ছিল আমি মরনোত্তর চক্ষুদান করি৷ তাই সিদ্ধান্তটা নিয়ে ফেললাম৷” দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বাকিদেরও এই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন অশ্বিন৷ স্বামী ইচ্ছেপূরণ করায় দারুণ খুশি প্রীতি৷ টুইটারেই অশ্বিনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি৷ বেটার হাফের ইচ্ছেপূরণের পালা শেষ৷ এবার বিরাট কোহলির দলের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দায়িত্ব পূরণের পালা অশ্বিনের সামনে৷ প্রতিবারের মতো এবারও তিনি সফল হবেন, আশা তাঁর ভক্তদের৷
সর্বশেষ খবর
-
কেরলে ঢুকেছে বর্ষা, শুক্রে বাংলার আকাশও মেঘের দখলে, ভ্যাপসা গরম থেকে এবার রেহাই?
-
ফের পদ্মায় পড়ে গেল যাত্রীবাহী বাস! দুর্ঘটনা দৌলতদিয়া ফেরিঘাটে
-
প্রথম ম্যাচের আগে সুস্থ হবেন ইয়ামাল, বার্তা স্প্যানিশ কোচ ফুয়েন্তের
-
অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকাই কি বাংলার পরবর্তী বোলিং কোচ? বাংলাদেশের সঙ্গে চুক্তি ছিন্ন হতেই জল্পনা
-
মাতলার চরে সবুজের উৎসব, সুন্দরবন বাঁচাতে রোপণ করা হল হাজার হাজার ম্যানগ্রোভ