সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটের জামনগরে চূড়ান্ত হেনস্তার শিকার ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভা জাদেজা৷ প্রকাশ্য রাস্তায় তাঁর চুলের মুঠি ধরে মারধর করার অভিযোগ উঠল এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে৷ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷ সঞ্জয় আহির নামের অভিযুক্ত পুলিশকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে৷
[সম্প্রীতির অনন্য নজির, হিন্দু ভাইয়ের প্রাণ বাঁচাতে রোজা ভাঙলেন মুসলিম যুবক]
গতকাল সন্ধ্যায় জামনগরের সারু সেকশন রোডের কাছে একটি ছোট দুর্ঘটনার শিকার হন রিভা জাদেজা৷ তাঁর বিলাসবহুল গাড়ি ধাক্কা মারে সঞ্জয় আহির নামের ওই পুলিশ কনস্টেবলের বাইকে৷ ঘটনাস্থলে পড়ে যান ওই কনস্টেবল৷ সঙ্গে সঙ্গে গাড়ি থেকে বেরিয়ে এসে পুলিশকর্মীকে তুলতে উদ্যত হন রিভা৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, এরপরই তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন সঞ্জয় আহির৷ তাঁর চুলের মুঠি ধরে মারধর শুরু করেন সঞ্জয়৷ রিভা বারবার অনুরোধ করা সত্ত্বেও তাঁকে রোখা যায়নি৷ শেষমেশ প্রত্যক্ষদর্শীরাই উদ্ধার করেন রিভাকে৷স্থানীয়দের দাবি, দুর্ঘটনায় রিভার কোনও দোষই ছিল না৷ ওই পুলিশকর্মীই ভুল দিকে বাইক চালাচ্ছিলেন৷ দুর্ঘটনায় তিনি চোটও পাননি, অথচ ঘটনায় দুঃখপ্রকাশ করা তো দূরে থাক, উলটে আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি৷এই ঘটনায় রীতিমত স্তম্ভিত তাঁরা৷
[পাকিস্তানের বুকে কাঁপন ধরিয়ে ভারতের অস্ত্রাগারে আরও অত্যাধুনিক ব্রহ্মস মিসাইল]
ঘটনার কথা শিকার করেছেন পুলিশের উচ্চস্তরের আধিকারিকরাও৷ জামনগরের পুলিশ সুপার প্রদীপ শেজুই জানিয়েছেন, গতকাল একটি দুর্ঘটনা ঘটে, তারপরই ওই পুলিশকর্মীকে রিভার উপর হামলা করে ৷ ঘটনায় পুলিশ একটি এফআইআর দায়ের করেছে৷ এ বিষয়ে গুজরাটের ডিজিপির সঙ্গেও কথা বলেছেন পুলিশ সুপার৷ মহিলাদের উপর কোনও রকম অত্যাচার সহ্য করা হবে না বলেও জানিয়েছেন তিনি৷
সর্বশেষ খবর
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের
-
‘সিএবি কর্তা হয়েও সংস্থার গঠনতন্ত্র জানেন না’, কোষাধ্যক্ষকে পাল্টা প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার
-
এনআইএর জালে আরও এক তৃণমূল নেতা, এবার গ্রেপ্তার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ
-
মদ্যপ স্বামীকে পিটিয়ে মেরে মন্দিরে ক্ষমাপ্রার্থনা, থানায় গিয়ে তরুণী বললেন ‘ওকে খুন করেছি’
-
বিশ্বকাপে নামবেন চার ‘ভারতীয়’, মাঠে দাপানো চারমূর্তির দিকে নজর দেশের ফুটবলপ্রেমীদের