সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল ১০-এ এখনও পর্যন্ত একটি বলও খেলেননি বিরাট কোহলি৷ কিন্তু আইপিএল ২০১৭-র সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড় তিনিই৷ বৃহস্পতিবার এই খবর জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই৷ ফেসবুক ও ইনস্টাগ্রামের অফিসিয়াল প্রেস রিলিজে জানানো হয়েছে, ভারতীয় দলের অধিনায়কই সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে জনপ্রিয় চরিত্র৷
India captain and @RCBTweets captain @imVkohli declared match fit, to play against @mipaltan tomorrow #IPL .
Advertisement— Press Trust of India (@PTI_News) April 13, 2017
ফেসবুকে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যে ১০ জন আইপিএল খেলোয়াড়কে ‘ফলো’ করেন, সেই তালিকায় শীর্ষে রয়েছেন আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক কোহলি৷ দ্বিতীয় স্থানে রয়েছেন পুণের মহেন্দ্র সিং ধোনি৷ তালিকায় যথাক্রমে রয়েছেন রোহিত শর্মা (মুম্বই), শাকিব আল হাসান (কলকাতা), ক্রিস গেইল (বেঙ্গালুরু), শিখর ধাওয়ান (হায়দরাবাদ), গৌতম গম্ভীর (কলকাতা), হরভজন সিং (মুম্বই) ও পাঞ্জাবের গ্লেন ম্যাক্সওয়েল৷
ইনস্টাগ্রামে যে ১০ আইপিএল খেলোয়াড়কে দেশের মানুষ ‘ফলো’ করেন, সেই তালিকাতেও শীর্ষে রয়েছেন জাতীয় দলের অধিনায়ক৷ তারপর রয়েছেন এম এস ধোনি (পুনে), এবি ডেভিলিয়ার্স (বেঙ্গালুরু), যুবরাজ সিং (হায়দরাবাদ), রোহিত শর্মা (মুম্বই), সুরেশ রায়না (গুজরাট), ক্রিস গেইল (বেঙ্গালুরু), হরভজন সিং (মুম্বই), রবীন্দ্র জাদেজা (গুজরাট) ও অজিঙ্কে রাহানে (পুণে)৷
The trick is to make the best of every minute and although the minutes are not mine today, it’ll definitely be yours.Go#RCB! #ThisIsYourTime pic.twitter.com/S15YH68jvk
— Virat Kohli (@imVkohli) April 5, 2017
রাঁচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচ খেলার সময় কাঁধে চোট পেয়ে আইপিএলের প্রথম তিনটি ম্যাচ খেলতে পারেননি কোহলি৷ বেঙ্গালুরুর এই তারকা ব্যাটসম্যান শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামতে পারেন৷ তিনি দ্রুত সুস্থ হচ্ছেন বলে আইপিএল-এর অফিসিয়াল হ্যান্ডেল থেকে টুইট করে জানানো হয়েছে৷ তাঁকে ম্যাচের জন্য ‘ফিট’ বলে ঘোষণা করা হয়েছে৷
FAN ALERT – India Cricket Team and @RCBTweets captain @imVkohli declared match fit #RCB #IPL pic.twitter.com/4II7AACRdv
— IndianPremierLeague (@IPL) April 13, 2017
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার