সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন বছরে তিনবার৷ সিআর সেভেনের হ্যাটট্রিকে ফের ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে গেল রিয়াল মাদ্রিদ৷ রবিবার জাপানে রিয়ালের বিরুদ্ধে ২-১ গোলে এগিয়ে গিয়েছিল কাশিমা অ্যান্টলার্স৷ কিন্তু প্রতিপক্ষকে একাই শেষ করে দিলেন পর্তুগাজ স্ট্রাইকার৷ ফের একটা হ্যাটট্রিক৷ আর তাতেই ট্রফি নিশ্চিত হয়ে যায় জিদানের দলের৷
রিয়ালের দায়িত্ব নেওয়ার পর থেকে এক বছরের মধ্যে তিনটে ফাইনাল জিতলেন জিদান৷ আর মজার বিষয় হল, তিনটি ফাইনালই দল জিতল অতিরিক্ত সময়ে৷ এদিন ম্যাচের শুরুতেই গোল বেনজেমার৷ জবাবে অ্যান্টলার্সের গাকু সিবাসাকি পরপর দু’টো গোল করেন৷ তবে কোচ জিদান স্বীকার করে নিলেন, বেশ কষ্ট করেই জিততে হয়েছে তাঁদের৷ প্রতিপক্ষকে হয়তো হালকাভাবে নেওয়াতেই দু’টো গোল হজম করতে হয় রিয়ালকে৷ কিন্তু তখনও ইউকোহামার নিসান স্টেডিয়ামে আসল ঝড় ওঠা বাকি ছিল৷ আর সেই ঝড় উঠতেই তছনছ হয়ে গেল অ্যান্টলার্স৷ সাইক্লোনের নাম অবশ্যই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ একটি গোল করলেন পেনাল্টি থেকে৷ আর অতিরিক্ত সময়ে শুরু হল রোনাল্ডোর ‘ডেথ রেস’৷ পিছন থেকে বাড়িয়ে দেওয়া থ্রু পাস ধরে দু’টো নিখুঁত ফিনিশ৷ রিয়াল তারকা ফের বুঝিয়ে দিলেন কেন তিনিই বর্ষসেরা ব্যানল ডি’ওরের যোগ্য মালিক৷
রবিবার সকালেই সেমিফাইনালে রিয়ালের প্রতিপক্ষ ক্লাব আমেরিকাও অভিযোগ তুলেছিল, ফিফা নাকি রিয়ালকেই ফাইনালে চেয়েছিল৷ তাই রোনাল্ডোর বিতর্কিত গোলকে বৈধ বানিয়ে দিতে তাদের বিন্দুমাত্র সময় লাগেনি৷ তবে এসব ছাপিয়ে, গোটা ইওকোহামা স্টেডিয়ামকেই দেখা গেল রিয়ালের সঙ্গে জয়ের সেলিব্রেশনে মাততে৷
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক