সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন গলি থেকে রাজপথে যাত্রা। রিঙ্কু সিংয়ের (Rinku Singh) উত্থানকে এভাবেই ব্যাখ্যা করা যায়।
আয়ারল্যান্ড সফরের দল ঘোষিত হয়েছে। সেই সফরে দলে জায়গা পেয়েছেন রিঙ্কু সিং। বাঁ হাতি ব্যাটসম্যান বলছেন, ”এ যেন স্বপ্নের মতো ব্যাপার। আমি এখনই জাগতে চাই না।”
আয়ারল্যান্ড সফরে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন জশপ্রীত বুমরাহ। এগারো মাস পরে তাঁর প্রত্যাবর্তন ঘটেছে জাতীয় দলে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে রয়েছেন রিঙ্কুও। তিনি বলছেন, ”দুর্দান্ত এক অনুভূতি। ভাষায় আমি তা প্রকাশ করতে পারব না। একদম শূন্য থেকে আজ এই জায়গায় পৌঁছেছি। আমি আবেগপ্রবণ একজন। পরিবারের সঙ্গে কথাবার্তার শেষে প্রতিবারই আমাদের কাঁদতে হয়েছে।”
[আরও পড়ুন: গার্ড মুলারকে ছাপালেন রোনাল্ডো, নতুন রেকর্ডের মালিক সিআর সেভেন]
কলকাতা নাইট রাইডার্স দলে রিঙ্কু রয়েছেন ছ’ বছর। আইপিএলের প্রথম তিন মরশুমে রিঙ্কু কোনও প্রভাবই ফেলতে পারেননি। মাত্র ৭৭ রান করেছিলেন। ২০২১ সালে একটি ম্যাচও খেলার সুযোগ পাননি তিনি। ২০২২ সালের আইপিএলের দ্বিতীয়ার্ধের কয়েকটি ম্যাচে দ্রুত রান তোলেন। কিন্তু আইপিএল ২০২৩ গেমচেঞ্জার রিঙ্কুর কাছে। ৪৭৪ রান করেন তিনি। রিঙ্কু বলেন, ”ছ’ বছর ধরে কেকেআর-এর সঙ্গে রয়েছি। গোড়ার দিকে কয়েকটা সুযোগ পেলেও সেগুলোর সদ্ব্যবহার করতে পারিনি। দলের সঙ্গে থেকে অনেককিছু শিখেছি শুরুর দিকে। অভিষেক নায়ার স্যরের কাছ থেকে অনেক শিখেছি। কঠিন পরিশ্রম এখন কাজে আসছে।”
দেশের হয়ে খেলতে চেয়েছিলেন রিঙ্কু। তিনি বলছেন, ”কোনও কিছু নিয়ে বেশি চিন্তাভাবনা করলে দেখেছি তা সফল হয় না আমার ক্ষেত্রে। আমি বর্তমান নিয়ে ভাবনাচিন্তা করি। সবাই আমাকে পাঁচটা ছক্কা নিয়ে প্রশ্ন করে। জানতে চায় এর পিছনে প্ল্যানিং কী ছিল। সত্যি ঘটনা হল, কোনও প্ল্যানিং ছিল না। দিনটা আমার ছিল। প্রতিটা বল ঠিকঠাক ব্যাটে লেগেছিল। সবই ঈশ্বরের পরিকল্পনা ছিল।”
[আরও পড়ুন: ‘দেশের হয়ে একশো শতাংশ দিই’, কপিলকে পালটা দিলেন জাদেজা]
সর্বশেষ খবর
-
কলকাতার রাজপথের ক্যানভাসে ‘প্রতিবাদ আঁকলেন’ জয়া, অগ্নিমিত্রা-ঋতুপর্ণাদের সঙ্গে রাতদখলে আহসানও
-
রানার গ্রেপ্তারির পরই কোচবিহারে জালে ৩ পাক গুপ্তচর, বাংলার বুকে শিকড় ছড়িয়ে কত দূর?
-
কান টেনে মাথার হদিশ! এবার টুলু-কানেকশন খুঁজতে অনুব্রতর দেহরক্ষীর বাড়িতে রাজ্য পুলিশও
-
‘এই বাংলা শ্যামাপ্রসাদ-প্রণবানন্দের’, রেড রোডে ‘সংকীর্ণতা’ সরিয়ে রাষ্ট্রবাদের পাঠ শুভেন্দুর
-
লালকেল্লায় মোদির মুখে ‘ফ্র্যাজাইল ৫’, ভারতের কলঙ্কময় অধ্যায় মনে করিয়ে কংগ্রেসকে তোপ প্রধানমন্ত্রীর