Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

এবারের মতো অর্জুন পুরস্কার থেকে বঞ্চিত বোপন্না

খেলরত্নের জন্য বাদ দেওয়া হয়েছে প্যারালিম্পিকে পদকজয়ী দীপা মালিকের নাম।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৮:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৮:০১

options
link
এবারের মতো অর্জুন পুরস্কার থেকে বঞ্চিত বোপন্না zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর নাম অর্জুন পুরস্কারের জন্য সুপারিশ করেনি ভারতীয় টেনিস সংস্থা। দিন কয়েক আগে এ নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন রোহন বোপন্না। কিন্তু প্রতিবাদ করেও কোনও লাভ হল না। শনিবার ক্রীড়ামন্ত্রকের তরফে নিশ্চিত করা হল, অর্জুনের জন্য মনোনীতদের তালিকায় নাম নেই ভারতীয় টেনিস তারকার। পাশাপাশি খেলরত্নের জন্য বাদ দেওয়া হয়েছে প্যারালিম্পিকে পদকজয়ী দীপা মালিকের নামও। এদিকে, ফৌজদারি মামলায় জড়িত থাকার কারণে দ্রোণাচার্য পুরস্কারের জন্য মনোনীত করা হয়নি প্যারা-স্পোর্টস কোচ সত্যনারায়ণকে।

[সুরাবউদ্দিনের হ্যাটট্রিকে পিয়ারলেসকে ৫-১ গোলে হারাল ইস্টবেঙ্গল]

অর্জুন পুরস্কারের জন্য ক্রীড়ামন্ত্রকের কাছে সুপারিশ জমা দেওয়ার শেষ তারিখ ছিল গত ২৮ এপ্রিল। কিন্তু তার মধ্যে বোপন্নার নাম ভেবেই উঠতে পারেনি সর্বভারতীয় টেনিস সংস্থা (এআইটিএ)। বরং ২০১৪ -তে এশিয়ান গেমসে জোড়া পদকজয়ী সাকেত মিনেনির নাম অর্জুনের জন্য বেছে নেয় সংস্থা। সানিয়া মির্জার সঙ্গে জুটি বেঁধে সেবার মিক্সড ডাবলসে সোনা জিতেছিলেন মিনেনি। এতেই ক্ষুব্ধ হয়ে এআইটিএ-কে একহাত নেন বোপন্না। বলেন, “দেশকে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। আর যখন স্বীকৃতির সময় আসে, তখন কর্তৃপক্ষের থেকে জোটে অসম্মান।” তবে বোপন্নার নাম বেছে না নেওয়ার কারণও ব্যাখ্যা করেছিলেন এআইটিএ সচিব হিরন্ময় চট্টোপাধ্যায়। তিনি বলেন, “এশিয়ান গেমসে এখনও পর্যন্ত কোনও পদক জেতেননি বোপন্না। যার জন্য অতীতেও তাঁর নাম অর্জুনের জন্য খারিজ করে দেওয়া হয়েছিল। প্রস্তাব খারিজ হওয়ার কারণটা আমাদের কাছে স্পষ্ট ছিল। সেই কারণেই এবার আর তাঁর নাম পাঠানোর কথা ভাবা হয়নি।”

Advertisement

[শিশুর গায়ে হাত তোলার ভিডিও ভাইরাল, প্রতিবাদে সরব ধাওয়ান]

বোপন্নার পাশাপাশি অর্জুন পুরস্কারের জন্য চূড়ান্ত তালিকায় নাম নেই ভারত্তোলক সঞ্জিতা চানুরও। ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েলের সম্মতির পর শুক্রবার পুরস্কার প্রাপকদের নাম ই-মেল করে দেওয়া হয়। অর্জুনের জন্য মনোনীত হয়েছে হকিতারকা সর্দার সিংয়ের নাম। খেলরত্নের জন্য মনোনীত করা হয়েছে প্যারালিম্পিকে সোনাজয়ী দেবেন্দ্র ঝাঝারিয়ার নাম। দ্রোণাচার্য পুরস্কার প্রসঙ্গে ক্রীড়ামন্ত্রকের তরফে বলা হয়, সত্যনারায়ণের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলায় অনেকেই তাঁর নামে আপত্তি তোলেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.