Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের নেতা হয়তো বিরাট নন

অধিনায়কের দায়িত্ব নিচ্ছেন কে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০১৭, ১৫:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০১৭, ১৫:০৮

options
link
শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের নেতা হয়তো বিরাট নন zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি নয়, টিম ইন্ডিয়ার নেতৃত্বের দায়িত্ব নিতে চলেছেন রোহিত শর্মা। হ্যাঁ। শোনা যাচ্ছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য এমনই ভাবনা চিন্তা রয়েছে জাতীয় নির্বাচকদের।

এক ম্যাচ বাকি থাকতেই টেস্ট সিরিজ পকেটে পুরেছে টিম ইন্ডিয়া। শনিবার থেকে পাল্লেকেলেতে শেষ টেস্টে সম্মানরক্ষার লড়াইয়ে নামবে ঘরের দল। আর তারই মধ্যে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য দল বেছে নেওয়ার কাজ সেরে ফেলবেন ভারতীয় নির্বাচকরা। গত বছর জুলাইয়ে ক্যারিবিয়ান সফর থেকে শুরু। এক বছরে তিনটি ফরম্যাট মিলিয়ে মোট ৪৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছে বিরাটবাহিনী। যার মধ্যে ৪২টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন কোহলি। একমাত্র ধরমশালায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চোটের কারণে দলের বাইরে ছিলেন। স্বাভাবিকভাবেই টানা ম্যাচ খেলে ক্লান্ত ক্যাপ্টেন কোহলি। শুধু তাই নয়, তার মাঝে আইপিএল-এ আরসিবি নেতা হিসেবেও ১০টি ম্যাচ খেলতে হয়েছিল তাঁকে। অনেকের মতে, শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ক্লান্তি তাঁর ব্যাটিংয়েও ফুটে উঠছে। তাই তাঁকে কয়েক দিনের বিশ্রাম দেওয়ার কথা ভাবছে নির্বাচকমণ্ডলী। আর রঙ্গনা হেরাতদের বিরুদ্ধে পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টির জন্য নেতা হিসেবে তাই ঘোরাফেরা করছে রোহিতের নাম।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[সুপার কাপে ম্যাঞ্চেস্টারের হারের জন্য রোনাল্ডোকেই দায়ী করলেন মোরিনহো]

চলতি মরশুমে ঘরের মাঠিতে বেশ কিছু সিরিজ খেলবে ভারত। আর অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে বিরাটকে দলের বাইরে রাখার কথা নিঃসন্দেহে ভাববেন না নির্বাচকরা। সবদিক বিচার করে তাই শ্রীলঙ্কার বিরুদ্ধেই বিরাটকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন এমএসকে প্রসাদের নির্বাচন কমিটি। সেক্ষেত্রে চোট সারিয়ে ফিরতে পারেন রোহিত। তবে ক্যাপ্টেন হিসেবে উঠে আসছে অজিঙ্ক রাহানের নামও। যিনি তিনটি ওয়ানডেতে ভারত অধিনায়কের ভূমিকায় ছিলেন। জানা যাচ্ছে, আগামী দু’দিনের মধ্যেই ওয়ানডে সিরিজের দল বেছে নেবেন প্রসাদরা।

এদিকে, নির্বাসনের গেরোয় শনিবার পাল্লেকেলেতে নামা হচ্ছে না রবীন্দ্র জাদেজার। সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট অলরাউন্ডারের তালিকায় এক নম্বর স্থান দখল করা জাদেজার পরিবর্ত হিসেবে প্রথম এগারোয় থাকতে পারেন অক্ষর প্যাটেল। শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়তে বুধবারই অনুশীলনে নেমে পড়েছিলেন ধাওয়ান-কোহলিরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[OMG! থান্ডার বোল্টের থেকেও জোরে দৌড়ন ধোনি!]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.