Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১ সেপ্টেম্বর ২০২৬

কেমন ছিল প্রথম ওয়ানডেতে অধিনায়কত্বের অনুভূতি? জানালেন রোহিত

টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে রোহিতের দুর্দান্ত টুইট।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৮:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৮:১৩

options
link
কেমন ছিল প্রথম ওয়ানডেতে অধিনায়কত্বের অনুভূতি? জানালেন রোহিত zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি নেই। ভারত অধিনায়ক বর্তমানে তাঁর সদ্য বিবাহিত স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে মধুচন্দ্রিমায়। আর সেই জায়গাতেই দলের দায়িত্ব পেয়েছেন রোহিত শর্মা। ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে টিম ইন্ডিয়াকে জয়ও এনে দিয়েছেন। সেই সঙ্গে টানা আটটি ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ডও করে ফেলেছেন ডান হাতি এই ব্যাটসম্যানটি। শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও দলের দায়িত্ব তাঁর কাঁধে। প্রথমবার ভারতীয় অধিনায়ক হিসেবে মাঠে নামার অনুভূতি কেমন ছিল? সিরিজ শুরুর আগে সেটাই জানালেন ‘হিট-ম্যান’।

[দক্ষিণ আফ্রিকায় ভারতের ইউএসপি বিরাটের অ্যাগ্রেসন, মত বিশেষজ্ঞদের]

বুধবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত-শ্রীলঙ্কা। তার আগে নিজের টুইটার অ্যাকাউন্টে টুইট মারফত সেটাই জানালেন রোহিত। বলেন, ‘জীবনে এই দিনটি কোনওদিন ভুলব না। প্রথমবার টিম লিস্ট নিয়ে মাঠে নামার পর অভিজ্ঞতাই অন্যরকম। সেটাকে কোনও কিছু দিয়ে মাপা বা কোনও কিছুর সঙ্গে তুলনা করা যায় না। দলের প্রত্যেকের সঙ্গে খেলতে পেরে আমি খুশি। এর থেকে বেশি খুশি হতে পারি না।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

[মধুচন্দ্রিমার পর এবার ভাইরাল বিরুষ্কার এই ছবি]

অধিনায়ক হিসেবে সিরিজটি দুর্দান্ত কেটেছে রোহিত শর্মার। ধরমশালায় প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া। ওই ম্যাচে এক অনন্য কীর্তিও গড়েন ‘হিট-ম্যান’। নিজের বিবাহবার্ষিকীর দিনে মোহালির মাঠে ওপেন করতে নেমে শেষপর্যন্ত ২০৮ রানে অপরাজিত থাকেন তিনি। প্রথমে সেঞ্চুরিতে পৌঁছাতে ১১৫ বল খেললেও, পরের সেঞ্চুরি করেন মাত্র ৩৬ বলে। বলতে গেলে শ্রীলঙ্কান খেলোয়াড়দের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন তিনি। এটি ছিল রোহিত কেরিয়ারের তিন নম্বর দ্বিশতরান। এর আগে দু’বার দ্বিশতরান এসেছে রোহিতের ব্যাট থেকে। এর মধ্যে ইডেনের ২৬৪ রান তো ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে কোনও ব্যাটসম্যানের করা সর্বোচ্চ রান।

[ফের তীরে এসে তরী ডুবল সিন্ধুর, ওয়ার্ল্ড সুপার সিরিজের ফাইনালে হার]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.