সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি টেস্ট ম্যাচের দল থেকে বাদ পড়েছেন রোহিত শর্মা৷ তবে দ্রুত সুস্থ হয়ে দলে ফিরতে বদ্ধপরিকর ভারতীয় ব্যাটসম্যান৷ সেই কারণে কয়েক দিনের মধ্যেই অস্ত্রোপচার করাতে লন্ডন যাচ্ছেন তিনি৷
গত মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে ডান পায়ে চোট পেয়েছিলেন রোহিত৷ বিসিসিআই-এর তরফে প্রথমে এক বিবৃতিতে জানানো হয়েছিল, ছয় থেকে আট সপ্তাহ বাইশ গজের বাইরে থাকতে হবে রোহিতকে৷ সেই মতো ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টের জন্য তাঁকে ১৫ জনের দলে রাখা হয়নি৷ কিন্তু রোহিতের সর্বশেষ রিপোর্ট দেখার পর বোর্ডের মেডিক্যাল টিম মনে করছে, সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে ১০ থেকে ১২ সপ্তাহ সময় লাগবে তাঁর৷ আগামী সপ্তাহেই চিকিৎসার জন্য লন্ডন উড়ে যাচ্ছেন তিনি৷ সেখানেই অস্ত্রোপচার হতে পারে রোহিতের৷
চোটের কারণে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে রাখা হয়নি শিখর ধাওয়ান ও লোকেশ রাহুলকেও৷ সেই সঙ্গে রোহিতের মতো অভিজ্ঞ ব্যাটসম্যান না থাকাটা খানিকটা চিন্তায় রাখছে অনিল কুম্বলের শিবিরকে৷ যদিও মনে করা হয়েছিল, তৃতীয় টেস্ট থেকে দলে যোগ দিতে পারবেন তিনি৷ কিন্তু তেমনটা হয়তো হওয়ার নয়৷ কারণ ১২ সপ্তাহ মাঠের বাইরে থাকার অর্থ, শুধু টেস্ট সিরিজই নয়, কুকবাহিনীর বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও তাঁকে ছাড়াই দল বাছতে হতে পারে ভারতীয় নির্বাচকমণ্ডলীকে৷
সর্বশেষ খবর
-
রিংয়ে আঘাত, ১১ বছরের লড়াই! ৩৩-এ প্রয়াত মার্কিন বক্সার, কেন এত ভয়ংকর মস্তিষ্কের চোট?
-
রামপুরহাটে উদ্ধার বিপুল জিলেটিন স্টিক, নাশকতার ছক! গ্রেপ্তার শরিফুল
-
স্বাধীনতা দিবসে ভারতের ৬০০ তম টেস্টের নেতৃত্ব, গর্বিত গিলের নজরে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল
-
বদলের বাংলায় চালু ‘বেটি বাঁচাও বেটি পড়াও’, ঘোষণা শুভেন্দুর, কী কী সুবিধা পাবে ‘কন্যারত্ন’রা?
-
হাসিনা কাঁটা এড়িয়ে আগামী সপ্তাহেই দিল্লিতে তারেক! ইতিবাচক কূটনৈতিক মহল, কী বলছে ঢাকা?