সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুব ঘষা ছবি! ইবিজায় রোনাল্ডোর ব্যক্তিগত ইয়টের জানলার বাইরে থেকে ক্যামেরায় তোলা৷ পরে ইনস্টাগ্রামে সেটা ছড়িয়ে দেওয়া৷ খুব ভাল করে না দেখলে বোঝা মুশকিল৷ কিন্তু, যেটুকু বোঝা যায়, সেটাই যথেষ্ট৷ ইবিজায় নতুন বান্ধবী খুঁজে পেয়েছেন রোনাল্ডো৷
মেক্সিকান মডেল ইজা গঞ্জালেস৷ টিভি সিরিয়াল ‘ডাস্ক টু ডন’-এর নায়িকা৷ যাঁকে রোনাল্ডোর ব্যক্তিগত ইয়টে দেখা গিয়েছে৷ তবে শুধু দেখা গেলেই সব হয় না৷ যেটা খবর সেটা হল, মাত্র ক’দিন আগে ইউরো কাপের ফাইনালে এই ইজাকে পর্তুগাল এবং ফ্রান্স ম্যাচ চলাকালীন স্তাদে দ্য ফ্রান্সে দেখা গিয়েছে৷ ম্যাচ নয়, স্রেফ রোনাল্ডোকে দেখতেই তিনি গিয়েছিলেন৷ সেই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্টও করেছেন৷ আর তারপর রোনাল্ডোর মতো তিনিও ইবিজার রিসর্টে ছুটি কাটাতে গিয়েছেন৷ একই ইয়টে দু’জনের ওই ঘষা ছবি ইজার ইনস্টাগ্রাম খুললেই দেখা যাবে৷

ইউরো জিতে ছুটিতে যাওয়ার পর রোনাল্ডো মিডিয়ার সামনে আসেননি৷ তবে এরই ফাঁকে নতুন বান্ধবী খোঁজার ব্যাপারও সেরে ফেলবেন ভাবা যায়নি৷ কারণ, পুরো পরিবার নিয়েই তিনি ছুটিতে গিয়েছেন৷ ইরিনা শায়েকের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর থেকেই অবশ্য নতুন বান্ধবীর খোঁজে আছেন রোনাল্ডো৷ যদিও কোনও তরফই এই নতুন সম্পর্কের কথা স্বীকার করেননি৷ কিন্তু, রোনাল্ডোর সঙ্গে একইসঙ্গে ছুটি নিয়ে প্যারিস থেকে ইবিজা সব জায়গাতেই যেভাবে আছেন ইজা, তাতে জল্পনাটা ক্রমশ জোর বাড়াচ্ছে৷
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক