সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগেও সমালোচনার মুখে পড়েছেন, ভবিষ্যতেও হয়তো পড়তে হবে৷ কিন্তু তাতে কি সত্যিই কিছু যায়-আসে সিআর সেভেনের! বোধহয় না৷ তাহলে কি আর ক্যামেরার সামনে এমনটা করতে পারতেন?
দলকে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতিয়েছেন৷ এবার দেশের জার্সি গায়ে ইউরো কাপের মঞ্চে গুরু-দায়িত্ব পালন করতে নামার পালা৷ তবে তার আগে আরও একটা বিরতি৷ আর বিরতিতে এক্কেবারে অন্য মেজাজে দেখা মেলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর৷ সিক্স প্যাক অ্যাব আর বিকিনি গার্ল৷ মাঠের বাইরে রিয়াল স্ট্রাইকারের ইউএসপি তো এটাই৷ বিরতিতেও তাই সংবাদের শিরোনামে থাকেন তিনি৷ ক্যামেরা যেন তাঁর দিকেই তাক করা থাকে৷ তা থাক৷ কোনও কিছুই তোয়াক্কা করেন না তিনবারের ব্যালন ডি’অর জয়ী তারকা৷ আর সেই জন্যই অবলীলায় ইয়টে বিকিনি পরিহিতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে শুয়ে থাকতে পারেন তিনি!

শুক্রবার ইবিজায় কখনও ইয়টের ডেকে, কখনও বা সুইমিং পুলের ধারে দেখা গেল রোনাল্ডো৷ তাঁর হাবভাবেই স্পষ্ট, ‘হট অ্যান্ড সিজলিং’ তরুণীদের সান্নিধ্যটা বেশ উপভোগ করছেন তিনি৷ একসঙ্গে স্নান থেকে কোমরে হাত রেখে কোজি ডান্স, সবই চলল একের পর এক৷

বাবার এসব ‘দুষ্টুমি’ আবার জুনিয়র রোনাল্ডোর চোখে পড়ছে না তো? কে জানে!

বুঝুন কাণ্ড!
সর্বশেষ খবর
-
চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য