Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬

ঝুলন, মিতালিদের তাতাতে এবার আসরে শচীন

কী করলেন মাস্টার ব্লাস্টার?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৯, ২০১৭, ০৭:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৯, ২০১৭, ০৭:৫৭

options
link
ঝুলন, মিতালিদের তাতাতে এবার আসরে শচীন zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার অষ্ট্রেলিয়ার মুখোমখি হবেন মিতালিরা। সারা দেশের ক্রিকেটপ্রেমীরাই অপেক্ষার প্রহর গুনছেন। জয় প্রার্থনা করছেন ঝুলনদের জন্য। আর ঠিক তার আগেই এল বড় চমক। মিতালিদের তাতাতে আসরে নামলেন স্বয়ং মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকর।

ভারতীয় মহিলা ক্রিকেট নিয়ে এতদিন যে নেতিবাচক মনোভাব ছিল, নিজেদের লড়াইয়ে তা বদলে দিয়েছেন স্মৃতি-মিতালিরা। আজ তাঁদের নিয়ে চর্চা সর্বত্র। তাঁদের রেকর্ড গড়া, তাঁদের সংগ্রাম, বিতর্কের মুখে তাঁদের জবাব আজ দেশবাসীর মন কাড়ছে। এই লড়াইটা যে সহজ ছিল না তা বলাই বাহুল্য। সাফল্য দিয়েই প্রতিকূলতার সে পথ কেটে এগিয়ে এসেছেন তাঁরা। এবার সে কথাই শোনা গেল শচীনের মুখে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কেন স্ত্রীর মুখ দেখা যাচ্ছে, সেলফি নিয়ে এবার ইরফানকে বিঁধলেন মৌলবি ]

যেখানে বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি মিতালিকে চিনতে গিয়ে ভুল করে ফেলেন, সেখানে মাস্টার ব্লাস্টার শোনালেন সেই মেয়েটির কথা যিনি বাড়ির মতের বিরুদ্ধে গিয়েই ক্রিকেট খেলায় বদ্ধপরিকর ছিলেন। লড়াই চালিয়েছিলেন। আজ তাই মহিলাদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী তিনিই। তিনি ঝুলন গোস্বামী। বিশ্ববাসীর সঙ্গে তাঁর আরও একবার পরিচয় করিয়ে দিলেন শচীন।


পরিচয় করিয়ে দিয়েছেন মিতালি রাজেরও। যাঁর অনবদ্য অধিনায়কত্বে এগিয়ে চলেছে ভারত। শুধু তাই নয় ব্যাটসম্যান হিসেবে তিনি নিজে যে নজির গড়েছেন সেই কৃতিত্বকেও কুর্নিশ জানিয়েছেন মাস্টার ব্লাস্টার।

শচীনের এই স্বীকৃতি যে সেমিফাইনালের লড়াইয়ে মিতালি-ঝুলনদের বাড়তি প্রেরণা দেবে, তা বলাই বাহুল্য।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.