সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ড্রেসিংরুমে তিনি থাকলে নিশ্চিন্ত বোধ করতেন জুনিয়ররা৷ যে কোনও সমস্যায় বড় ভরসার জায়গা ছিলেন তিনিই৷ খেলা ছেড়েছেন৷ কিন্তু সেই ভরসার জায়গাটি আজও ফুরোয়নি৷ আজও তিনি একইভাবে তরুণ খেলোয়াড়দের জন্য লড়াই করে যান৷ আর তাই এবার খেলোয়াড়দের চাকরির সুরক্ষা নিয়ে মুখ খুললেন শচীন তেন্ডুলকর৷
খেলোয়াড়দের চাকরির নিরাপত্তা জরুরি৷ সেটাই নিশ্চিত করতে চাইলেন মাস্টার ব্লাস্টার৷ সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি তুলে আনলেন এই প্রসঙ্গ৷ সমস্ত বহুজাতিক সংস্থাগুলির কাছে দেশের কিংবদন্তি ক্রিকেটারের আবেদন, তাঁরা যেন খেলোয়াড়দের চাকরিতে নিযুক্ত করেন৷ এর ফলে অর্থসমস্যা মুক্ত হয়ে খেলাতে আরও মনযোগী হতে পারবেন তাঁরা৷
শচীনের মতে, খেলোয়াড়দের যদি সেরাটা টেনে বের করে আনতে হয় তবে আর্থিক নিরাপত্তা অত্যন্ত জরুরি৷ খেলোয়াড়রা এখন যে তাঁদের সেরাটা দিচ্ছেন না, তা নয়৷ তবে এই দিকটা নিরাপদ থাকলে খেলায় ফোকাস অনেক বেড়ে যায় বলে মত তাঁর৷ আগের মতো সেই নিরাপত্তাটা নেই বলেও ক্ষোভ তাঁর৷ এখনকার সময় চুক্তিভিত্তিক চাকরি অনেক বেড়ে গিয়েছে৷ ফলে খেলোয়াড়রা কোথাও না কোথাও একটা ভয় নিয়ে থাকেন৷ আর তাই সমস্ত বড় কোম্পানিগুলোর কাছে তাঁর এই আবেদন৷
স্কুল লেভেলে খেলোয়াড়রদের আরও বেশি করে সুযোগ দেওয়ার সুপারিশ করেছিলেন তিনি৷ তাঁর পরামর্শ দেরিতে হলেও মানা হচ্ছে৷ মাস্টার ব্লাস্টারের মতে, যদি কোনও তরুণ খেলোয়াড় খেলার সুযোগই না পায় তবে মা-বাবারও আগ্রহ হারাবেন৷ ছেলেমেয়েকে খেলাধুলোয় উসাহ দেবেন না৷ সিস্টেম পরিবর্তন করেই এই পরিস্থিতি বদলানোর ডাক দিয়েছিলেন৷ মুম্বইয়ে স্কুল স্তরে অন্তত তা হচ্ছে দেখে খুশি শচীন৷ পাশাপাশি তিনি চান খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তাও যেন নিশ্চিত হয়৷
সর্বশেষ খবর
-
কলকাতায় অপরাধের ‘হটস্পট’ কোনগুলি? ওসিদের কী নির্দেশ দিলেন পুলিশ কমিশনার?
-
সিকিম ঘুরতে যাচ্ছেন পুজোতে? বড় বদল পর্যটনে, জেনে নিন নয়া নিয়ম-নীতি
-
‘৯০ শতাংশ ভোটার সরে যেতে দ্বিধা করবে না’, বিজেপির ‘তৃণমূলীকরণে’ সতর্কবার্তা সংঘ মুখপত্রে
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ছড়াল টলিউড অভিনেত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি! ধৃত ‘প্রাক্তন’ প্রেমিক
-
কলকাতা-হাওড়া পুরভোটে রণকৌশল কী হবে? বৈঠকে তৃণমূলের ঋতব্রত শিবির