সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি মহেন্দ্র সিং ধোনির স্ত্রী। স্বাভাবিকভাবেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের ইয়ত্তা নেই। সাক্ষী সিং ধোনির সোশ্যাল মিডিয়ার প্রতিটি পোস্টই আলোচিত। ইনস্টাগ্রামে সাক্ষীর এই দুষ্টু-মিষ্টি পোস্টটি দেখলে আপনি হেসেই উঠবেন।
Advertisement
[আশা জাগিয়েও ব্যর্থ বিরাট-রাহানে, সাউদাম্পটনেই সিরিজ হার ভারতের]
সম্প্রতি শিমলায় ছুটি কাটাতে গিয়েছিলেন মাহি-পত্নী। সেখানে বেশ কোয়ালিটি টাইম’ই কাটিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে ছবিও পোস্ট করেছেন সাক্ষী। তবে, শিরোনামে বিমানে ফেরার পথে করা সাক্ষীর একটি পোস্ট। ব্যাপারটা খোলসা করে বলা যাক, আসলে যে বিমানে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের স্ত্রী সফর করছিলেন, সেই বিমানটি ওড়াচ্ছিলেন দু’জন পাইলট। তাঁরা আবার সম্পর্কে স্বামী-স্ত্রী। ভয় পেয়ে গিয়েছিলেন সাক্ষী। তাঁর আশঙ্কা , মাঝ আকাশে স্বামী-স্ত্রী ঝগড়া করবেন না তো? ককপিটে দুই পাইলটের আসনে দু’জনের বসে থাকার একটি ছবি পোস্ট করে সেকথাই লিখেছেন সাক্ষী। সেই সঙ্গে তাঁর দুষ্টুমি ভরা ক্যাপশন, “এখানে কিন্তু অধিনায়ক স্ত্রী”।
[বাংলাদেশি ক্রিকেটারের হাতে হেনস্তার শিকার হয়েছিলেন সানিয়া মির্জা!]
সাক্ষীর এই পোস্টে হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়। অনেকেই দুষ্টুমি ভরা কমেন্ট করছেন। তবে, সকলেই যে সন্তুষ্ট, তা কিন্তু নয়। কেউ কেউ আবার সাক্ষীকে কটাক্ষও করছেন। একজন বলছেন, “আইন অনুযায়ী স্বামী-স্ত্রীর একসঙ্গে এক প্লেন চালানো উচিৎ নয়।” আরও একজন বলছেন, “আপনাকে ককপিটে ঢোকার অনুমতি কে দিল?” আর একজন আবার বললেন, চিন্তা করবেন না, “পৃথিবীর সবচেয়ে শীতল হেলিকপ্টার আপনার কাছেই আছে।”
সর্বশেষ খবর
-
বুড়ো হাড়ে ভেলকি! বেঙ্গল প্রো টি-টোয়েন্টিতে নেমেই হ্যাটট্রিক শামির, জাতীয় দলের দরজা কি খুলবে?
-
গ্রেপ্তার কলেজ স্ট্রিটের কাউন্সিলর, চাবিওয়ালা ডেকে তালা খুলে বের করল পুলিশ, ‘ডিম থেরাপি’ প্রতিবেশীদের
-
মেসি ফিট হলেও অন্য দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে, চোটে ছিটকে গেলেন তারকা ডিফেন্ডার, পরিবর্ত কে?
-
‘সজলের পুজোয় ঢাক বাজানো-ধুনুচি নাচের নিয়ম জানুন’, সুদীপার নিশানায় ‘মুখোশধারী’ টলিউড
-
পুলিশের নজর এড়াতে শাড়ির আড়ালে লুকিয়ে তৃণমূল কর্মী! শেষমেশ কী হল?