সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি ভেঙে গেলেও সানিয়া মির্জা ফের বুঝিয়ে দিলেন জিততে তিনি ভুলে যাননি৷ নয়া পার্টনারকে নিয়েই প্যান প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়ন হয়ে গেলেন হায়দরাবাদি সুন্দরী৷
ওলিম্পিক ও ডেভিস কাপে ভারতীয় টেনিস দলের পারফরম্যান্স প্রশ্নের মুখে পড়েছিল৷ কিন্তু টোকিওর কোর্টে ফের নিজেকে প্রমাণ করতে সফল সানিয়া৷ শনিবার মহিলা ডাবলসে চিনের অবাছাই জুটি চেন লিয়াং ও জাওজুয়ান ইয়াংকে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন সানিয়া ও তাঁর চেক সঙ্গী বারবোরা স্ট্রাইকোভা৷ কোনও সেটেই বিপক্ষকে লড়াইয়ের সুযোগ দিলেন না তাঁরা৷ মাত্র ৫১ মিনিটেই ৬-১, ৬-১ সেটে ম্যাচ পকেটে পুরে চ্যাম্পিয়নের ট্রফি হাতে তুললেন টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই সানিয়া-স্ট্রাইকোভা৷
স্ট্রাইকোভার সঙ্গে জুটি বাঁধার পর থেকে তিনটি টুর্নামেন্টের মধ্যে এই নিয়ে দু’টিতে চ্যাম্পিয়ন হলেন সানিয়া৷ গত মাসেই পুরনো সঙ্গী হিঙ্গিস ও তার পার্টনার কোকোকে হারিয়ে সিনসিনাটি ওপেনে সেরার শিরোপা পেয়েছিল ইন্দো-চেক জুটি৷ ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকেই অবশ্য ছিটকে গিয়েছিলেন সানিয়ারা৷
সর্বশেষ খবর
-
উত্তর-পূর্ব ভারতে রূপকথার সফর, আইআরসিটিসির বিশেষ ট্যুর প্যাকেজ ‘গ্রিন এস্কেপ’, জানুন খুঁটিনাটি
-
পরিবর্তনের বাংলায় পুজোর থিমে রাষ্ট্রবাদ থেকে মহাকাব্য, জোর ধর্মীয় আচার-রীতিতে
-
সৎ বাবাদেরও রয়েছে পূর্ণ পিতৃত্বের অধিকার, ঐতিহাসিক রায় কলকাতা হাই কোর্টের
-
১০৮ জন উদ্ধার হলেও এখনও নেপালে নিখোঁজ ২৭৫ ভারতীয়, জানাল বিদেশমন্ত্রক
-
গাড়ি থামিয়ে জোর করে টাকা আদায়! সাসপেন্ড কলকাতা পুলিশের দুই কর্মী