সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহম্মদ শামি, মহম্মদ কাইফ এবং মীরের পর এবার মৌলবাদীদের নিশানায় সানিয়া মির্জা। সোশ্যাল মিডিয়ায় টেনিসতারকাকে একহাত নিল সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তি। যাদের কাছে মহিলাদের পোশাকটাই তাদের শালীনতার আসল পরিচয়। বাকি সব গৌণ।
সপ্তাহ দুয়েক আগে ফেসবুকে লাল লেহেঙ্গা পরা একটি ছবি পোস্ট করেছিলেন হায়দরাবাদি সুন্দরী। তারপরই ধর্মীয় সংকীর্ণ চিন্তাধারার শিকার হন তিনি। অনেকে লিখেছেন, এই পোশাকে তাঁকে দেখতে মোটেই ভাল লাগছে না। অনেকের প্রশ্ন, সানিয়া খেলার দুনিয়া ছেড়ে কি মডেলিং শুরু করছেন? এমনকী, ইসলাম ধর্মের মহিলার এই ধরনের পোশাক পরা যে একেবারেই উচিত নয়, তাও মনে করিয়ে দেওয়া হয়েছে। কেন বোরখা পরেননি এ প্রশ্নও তুললেন কেউ কেউ।
এর আগে স্ত্রী হাসিন জাহানের স্লিভলেস পোশাক পরা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল ভারতীয় পেসার শামিকে। আবার সূর্য নমস্কারের ছবি পোস্ট করে টুইটারে কট্টরপন্থীদের কটাক্ষের পাত্র হয়ে উঠেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কাইফ। স্ত্রী ও মেয়ের সঙ্গে বড়দিন সেলিব্রেট করে ইসলামকে অমপান করেছেন মীর। এভাবেই টলিউডের অভিনেতার দিকে ছুটে এসেছিল সমালোচনার তীর। এবার সানিয়া। কট্টরপন্থীদের মানসিকতা এভাবেই বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সমাজের অন্ধকার দিকটা।
(ফের স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করেই বিদ্রুপের জবাব শামির)
(বড়দিন উদযাপন করে তীব্র সমালোচনার মুখে মীর)
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর