সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তীরে এসে ডুবল তরী৷ অধরাই থেকে গেল মরশুমের গ্র্যান্ড স্লাম খেতাব৷ অ্যাবিগেইল স্পিয়ার্স এবং হুয়ান সেবাস্টিয়ান কাবালের কাছে পরাস্ত হয়ে অস্ট্রেলিয়ান ওপেনে রানার্স আপ তকমা নিয়েই সন্তুষ্ট থাকতে হল সানিয়া মির্জাদের৷
(কেরিয়ারের ২৩ নম্বর গ্র্যান্ড স্লাম জিতে ইতিহাস সেরেনার)
রোহন বোপন্না, লিয়েন্ডাররা বিদায় নেওয়ার পর ভারতীয় হিসেবে খেতাব জয়ের আশা জিইয়ে রেখেছিলেন একা সানিয়া৷ রবিবার মেলবোর্ন পার্কে মিক্সড ডাবলসের ফাইনালে শুরুতেই ধাক্কা খান খাতায়-কলমে এগিয়ে থাকা সানিয়া এবং তাঁর ক্রোট পার্টনার ইভান ডুডিজ৷ প্রথম সেটে অবাছাই জুটির বিরুদ্ধে জোরদার লড়াই দিতে অনেকটাই সময় লেগে যায় তাঁদের৷ প্রথম সার্ভিস গেমে হারাই কাল হল৷ ফলস্বরূপ ২-৬-এ প্রথম সেট হারে ইন্দো-ক্রোট জুটি৷ দ্বিতীয় সেটে শুরুতে ৩-০ এগিয়ে গিয়েও শেষরক্ষা করতে পারলেন না দুই টেনিস তারকা৷ টুর্নামেন্টের দ্বিতীয় বাছাইকে ৬-৪ ব্যবধানে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হলেন স্পিয়ার্স ও কাবাল৷ কেরিয়ারের সপ্তম মেজর খেতাব জয়ের স্বপ্নভঙ্গ হল এক ঘণ্টা এক মিনিটের লড়াইয়ের পর৷
(ছয় বলে ৬ উইকেট! বল হাতে বাইশ গজের নয়া ‘যুবরাজ’ ক্যারি)
গতবছর ফরাসি ওপেনে ট্রফি হাতছাড়া হয়েছিল৷ তাই এদিন চ্যাম্পিয়ন হয়ে সেই ঘায়ে মলম লাগাতে চেয়েছিলেন সানিয়া৷ তবে এবারও ব্যর্থ হলেন৷ এদিন পঞ্চমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালের কোর্টে নেমেছিলেন হায়দরাবাদি সুন্দরী৷ এর আগে ২০০৮ ও ২০০৯-এ মহেশ ভূপতির সঙ্গে জুটি বেঁধে রানার্স-আপ হয়েছিলেন৷ ২০১৪ সালেও সঙ্গী হরিয়া টেকাউকে নিয়েও চ্যাম্পিয়ন হতে পারেননি৷ এবারও মেলবোর্ন পার্কে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল৷
সর্বশেষ খবর
-
ঋতব্রতর ‘বিরোধী’ দলনেতা নির্বাচনকে চ্যালেঞ্জ করবে কালীঘাট? কল্যাণ বলছেন, ‘আদালতে প্রমাণ হবে’
-
নিজের রাজ্যের লিগেই অবিক্রীত রাহুল, আইপিএলে দারুণ ফর্ম সত্ত্বেও কেন এই অবস্থা?
-
প্রেমে প্রত্যাখ্যানের বদলা! অফিসে সহকর্মীদের সামনে তরুণীকে কুপিয়ে ‘খুন’ প্রাক্তন প্রেমিকের, প্রকাশ্যে ভিডিও
-
শুভেন্দুর পূর্ব মেদিনীপুর থেকে শুরু, প্রথম জেলা পরিষদ হাতছাড়া তৃণমূলের, পদ ছাড়লেন সভাধিপতি
-
সরকারি শিক্ষকরা প্রাইভেট টিউশন বন্ধ না করলে কড়া শাস্তি, নির্দেশিকা জারি শুভেন্দু সরকারের