সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোলাঁ গারোয় বড় অঘটন৷ থেমে গেল সান্টিনার দৌড়৷ চেক জুটি বারবোরা ও সিনিকোভার কাছে ৩-৬, ২-৬ গেমে হেরে ফরাসি ওপেন থেকে বিদায় নিল ইন্দো-সুইস জুটি৷ শেষ হয়ে গেল টানা চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন৷ গত বছর উইম্বলডনের পর ইউএস ওপেন ও জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন সানিয়া ও মার্টিনা৷ ফরাসি ওপেনে থামল সেই বিজয়রথ৷
তবে, ফরাসি ওপেনে ভারতের আশা টিকিয়ে রেখেছে লিয়েন্ডার পেজ এবং রোহন বোপান্না জুটি৷ পুরুষদের ডবলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন দুই জন৷ টুর্নামেণ্টের ষষ্ঠ বাছাই বোপান্না-ফ্লোরিন মের্জেয়া জুটি ৬-২, ৬-৭(৪), ৬-১ গেমে হারালেন মারকাস ড্যানিয়েল ও ব্রিয়ান বেকারদের৷ আর মার্সিন ম্যাটকোস্কির সঙ্গে জুটি বেঁধে ৭-৬(৫), ৭-৬ (৪) গেমে লিয়েন্ডার হারালেন ব্রুনো সোয়ারেস ও জিমি মারেকে৷
বোপান্নারা পরের রাউন্ডে খেলবেন ইভান ডোডিং ও মার্সেলো মেলো এবং ক্রিস গুসিওয়ান ও আন্দ্রে সা-দের মধ্যে জয়ীদের সঙ্গে৷ লিয়েন্ডারদের লড়়াইটা অবশ্য বেশ কঠিন৷ শেষ আটে তাঁদের প্রতিপক্ষ ব্রায়ান ভ্রাতৃদ্বয়৷ তবে কোয়ার্টার ফাইনালে পৌঁছে বেশ আত্মবিশ্বাসী লিয়েন্ডার-ম্যাটকোস্কি৷
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’