সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু ব্যাটসম্যান হিসেবে নয়, মুম্বইয়ে সুপার সানডেতে অধিনায়ক হিসেবেও নজির গড়েছেন বিরাট কোহলি৷ দেশের প্রথম নেতা হিসেবে তিনটি ডবল সেঞ্চুরি করার রেকর্ড এখন তাঁর ঝুলিতে৷ এক ক্যালেন্ডার বছরে তিন-তিনটে দ্বিশতরান৷ এত আর মুখের কথা নয়! তাই ক্যাপ্টেন কোহলির এই বিরাট সাফল্যের সেলিব্রেশনও স্পেশাল হওয়া উচিত৷ তাঁর ভক্তরা অন্তত তেমনটাই চান৷ কেমন হওয়া উচিত সেই সেলিব্রেশন? বীরেন্দ্র শেহবাগের প্যারডি অ্যাটাউন্টে মিলল তার উত্তর৷
👉 New proposed “200” rupee note. 🏏
Virat Kohli.Advertisement🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺#Viratkohli #IndvsEng
— Virendar Sehwag (@VirendrasSehwag) December 11, 2016
প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের নিজস্ব টুইটার অ্যাকাউন্টের মতো তাঁর প্যারডি অ্যাকাউন্টও দারুণ জনপ্রিয়৷ শেহবাগের মুখ থেকে তাঁর ভক্তরা যা যা শুনতে চান, সবই মেলে এখানে৷ সেই অ্যাকাউন্টই অভিনবভাবে কোহলিকে সম্মান জানিয়েছে৷ ‘বীরেন্দর শেহবাগ’ টুইট করেছেন, বাজারে এবার দু’শো টাকার নোট আনার প্রস্তাব দেওয়া হল৷ কীরকম দেখতে হবে সেই নোটটি? রয়েছে তার ছবিও৷ অনেকটা নতুন ২০০০ টাকার মতো৷ রঙ নীল৷ এবং অবশ্যই নোটে থাকবে বিরাটের ছবি৷ এভাবেই বিরাটের কৃতিত্বের প্রশংসা করেছে শেহবাগের এই প্যারডি অ্যাকাউন্ট৷ যদিও এ বিষয়ে শেহবাগ এখনও কোনও প্রতিক্রিয়া দেননি৷ তবে তিনি নিজেও টুইট করে কোহলিকে শুভেচ্ছা জানিয়েছেন৷ ভারতীয় দলের এককালের দাপুটে ওপেনার লিখেছেন, “দেশলাই তো বদনাম হয়ে গেল৷ কারণ এখন তো বিরাটই আগুন জ্বালিয়ে দিচ্ছে!”
Maachis toh yun hi Badnaam hai ,
Aag toh Kohli ne laga rakhi hai.
The Best by some distance. Period.#IndvsEng— Virender Sehwag (@virendersehwag) December 11, 2016
সর্বশেষ খবর
-
প্রাক বর্ষার বৃষ্টি উত্তরবঙ্গে, অস্বস্তির মাঝেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা-সহ একাধিক জেলায়
-
সকালে টিকিট কেটে দুপুরে কোটিপতি! রাতারাতি ভাগ্যবদল যুবকের
-
পালাবদলে বাড়ছে শক্তি! আরএসএস শিক্ষক সংগঠনে একধাক্কায় ৩০ হাজার সদস্যবৃদ্ধি
-
বড় ধাক্কা টিম ইন্ডিয়ার, আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি!
-
পুলিশের জালে কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর, এবার শ্লীলতাহানির অভিযোগ