সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য সদ্য কোর্ট অফ আরবিট্রেশনের বিচারে তাঁর শাস্তির মেয়াদ ন’মাস কমেছে৷ দু’বছর নয়, তাঁকে ১৫ মাস নির্বাসনে থাকলেই হবে৷ নিষিদ্ধ ওষুধ মেলডোনিয়াম তাঁর শরীরে পাওয়া গিয়েছিল৷ সেই কারণেই ডোপিংয়ের দায়ে অভিযুক্ত শারাপোভা৷ যা নিয়ে বিতর্ক টেনিস মহলেও৷ বুধবার অ্যান্ডি মারে পর্যন্ত বলেছেন, এই মেলডোনিয়ামকে নিষিদ্ধ ওষুধ ঘোষণা করাটাই নাকি ভুল৷
তবে শারাপোভা সেই বিতর্কে যেতে চান না৷ আপাতত শাস্তি কমতেই তিনি খুশি৷ অর্থাৎ হিসাব মতো তিনি কোর্টে ফিরছেন আগামী এপ্রিলে৷ কিন্তু, তার আগেই তাঁর সাক্ষাৎকার নিয়ে তুমুল ঝামেলা বেধে গেল৷ আমেরিকার পিবিএস চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে শারাপোভা বলে বসেছেন, এই কঠিন সময়ে তাঁর পাশে থাকা তো দূরে থাক, আইটিএফ (আন্তর্জাতিক টেনিস সংস্থা) বিরোধিতার রাস্তাতেই হেঁটেছিল৷ রুশ সুন্দরী বলেছেন, “আমাকে দু’বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল৷ অথচ, আইটিএফ চেয়েছিল আমাকে চার বছরের জন্য নির্বাসনে পাঠানো হোক৷ কোন খেলার ক্ষেত্রে এমনটা হয়? যাঁরা আমার শাস্তির বিচার করেছেন, তাঁরা আমার বিরোধী বলে পরিচিত৷ এটা নিরপেক্ষতার উদাহরণ? আন্তর্জাতিক কোর্ট অফ আরবিট্রেশন আমার ব্যাপারটা বুঝেছে বলেই শাস্তি কমিয়েছে৷”
আইটিএফ সরাসরি শারাপোভার অভিযোগ উড়িয়ে দিয়েছে৷ তারা বলেছে, সব কিছু নিয়ম মেনেই হয়েছে৷
সর্বশেষ খবর
-
প্রথম ভারতীয় হিসাবে নরওয়ে দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ, সত্যি হল মায়ের ভবিষ্যদ্বাণী
-
বিকেলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল ঝড়বৃষ্টি, তীব্র গরম থেকে মিলবে রেহাই?
-
ট্রাম্প-খামেনেই সাক্ষাতের কোনও সম্ভাবনাই নেই! সাফ জানাল ইরান
-
মেট্রোপথে জুড়তে পারে কলকাতা স্টেশন, কবে মিলবে পরিষেবা?
-
আজ যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশ, সতর্ক প্রশাসন