সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৃত্যুর হুমকি দেওয়া হল সৌরভ গঙ্গোপাধ্যায়কে৷ আগামী ১৯ জানুয়ারি একটি অনুষ্ঠানে যোগ দিতে মেদিনীপুর যাওয়ার কথা ছিল সিএবি সভাপতির৷ কিন্তু তার আগেই শনিবার তাঁর বাড়িতে এসে পৌঁছয় একটি হুমকি চিঠি৷ জানা গিয়েছে, কুরিয়ার করে তাঁর বাড়িতে একটি চিঠি পাঠানো হয়৷ চিঠিতে লেখা, মেদিনীপুর গেলে আর ফিরে আসতে হবে না৷
(রোজভ্যালি কাণ্ডে টালিগঞ্জের জনপ্রিয় নায়িকাকে ডাকছে সিবিআই)
সোমবার নিজেই এই হুমকি চিঠির কথা পাওয়ার কথা স্বীকার করেছেন সৌরভ৷ প্রাক্তন ভারত অধিনায়ক জানান, শনিবারই বাড়িতে মৃত্যুর হুমকি দেওয়া চিঠিটা পেয়েছি৷ পুলিশকে গোটা ঘটনার কথা জানিয়েছি৷ এরপর মেদিনীপুর যাব কি না, এখনও ঠিক করিনি৷
Former India captain @SGanguly99 receives “threat letter” from anonymous source asking him not attend a programme in Medinipur. pic.twitter.com/nkWQB2PToY
— Press Trust of India (@PTI_News) January 9, 2017
কে বা কারা এই হুমকি চিঠি পাঠিয়েছে, তা এখনও স্পষ্ট নয়৷ ঠিক কোন কারণে মৃত্যুর হুমকি পেলেন তিনি? সে নিয়েও রয়েছে ধোঁয়াশা৷ গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷ আচমকা এমন চিঠি আসায় সৌরভের বাড়িতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷
(মুখ্যমন্ত্রীর বাড়ির পাশে পাক পতাকা ওড়াল জেহাদিরা)
সর্বশেষ খবর
-
মহালয়ার সন্ধ্যায় ইডেনে পুজোর সূচনা, মা দুর্গার চোখ আঁকতে পারেন মোদি
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের