সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত নিউজিল্যান্ড একদিনের সিরিজের পর আইসিসি র্যাঙ্কিংয়ে বেশ কয়েক ধাপ এগিয়ে গেলেন ভারতীয় স্পিনাররা৷ আর এই তালিকায় রয়েছেন অক্ষর প্যাটেল এবং অমিত মিশ্র৷
এই সিরিজের পর আইসিসি র্যাঙ্কিংয়ে ১৪ নম্বর থেকে ৯ নম্বরে উঠে এলেন অক্ষর প্যাটেল৷ প্রথম দশে এই প্রথম স্থান পেলেন অক্ষয় প্যাটেল৷ পিছিয়ে নেই লেগ স্পিনার অমিত মিশ্রও৷ নিজের স্থান থেকে প্রায় ২৫ ধাপ এগিয়ে আন্তর্জাতিক একদিনের সিরিজে আইসিসি বোলার তালিকায় ১২ নম্বরে উঠে এসেছেন অমিত৷ নিউজিল্যান্ড বনাম ভারতের এই সিরিজে ১৫টি উইকেট নিয়েছেন তিনি৷ তিনিও এই প্রথম ২০ তে জায়গা করে নিলেন তিনি৷ অমিত ছাড়াও একই স্থানে রয়েছেন দক্ষিন আফ্রিকার ডেল স্টেইন৷
এই তালিকার শীর্ষস্থানে রয়েছেন ট্রেন্ট বোল্ট, দ্বিতীয় স্থানে রয়েছেন সুনীল নারিন এবং তৃতীয় স্থানে ইমরান তাহির৷ অন্যদিকে, বিরাট কোহলিও আইসিসি ওয়ান ডে ব্যাটসম্যান তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন এই সিরিজের পর৷
সর্বশেষ খবর
-
বঙ্গবিভূষণ কেড়ে নেওয়ার পরেও নেতাজি নিয়ে মন্তব্যে আপসোস নেই! কী ব্যাখ্যা অনন্ত মহারাজের?
-
ভারতের ভূখণ্ড নিজেদের বলে দাবি নেপালের! প্রমাণ কই? বলেন্দ্র সরকার বলল, কাগজ নেই
-
মহিলাদের বছরে ৫০ হাজার, নির্বাচনের মুখে যোগীরাজ্যে নয়া প্রকল্প! ‘ভোট কেনার চেষ্টা’, তোপ অখিলেশের
-
অ্যাপে পরিচয়, ১০ মাসের বিয়ে! মৃত্যুর আগে স্বামীকে শেষবার কী বলেছিলেন এনআরএসের নার্স?
-
আন্তর্জাতিক বাঁহাতি দিবসে নজির স্টার্কের, অস্ট্রেলিয়ার মাটিতে দাপট বাংলাদেশেরও