Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬

জাতীয় অলিম্পিক সংস্থার উপর থেকে উঠল নিষেধাজ্ঞা

ওলিম্পিক সংস্থার সভাপতি এন রামচন্দ্রন স্বীকার করেছেন, এই নিয়ে বিতর্ক হওয়ায় সংস্থার ভাবমূর্তি নষ্ট হয়েছে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৩, ২০১৭, ২১:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৩, ২০১৭, ২১:৫৫

options
link
জাতীয় অলিম্পিক সংস্থার উপর থেকে উঠল নিষেধাজ্ঞা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে সমস্যার জট কাটল৷ শুক্রবার জাতীয় অলিম্পিক সংস্থার উপর থেকে সাসপেনশন তুলে নিল ক্রীড়ামন্ত্রক৷

দুর্নীতির দায়ে অভিযুক্ত দুই প্রাক্তন কর্তা সুরেশ কালমাদি এবং অভয় চৌটালাকে আজীবন সভাপতি পদ দিয়ে বিতর্ক ডেকে এনেছিল আইওএ৷ এরপরই সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় ক্রীড়ান্ত্রক৷ ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল জানিয়ে দিয়েছিলেন, কালমাদি এবং চৌটালাকে সরকারিভাবে সংস্থা থেকে সরিয়ে না দেওয়া পর্যন্ত জাতীয় ওলিম্পিক সংস্থাকে (আইওএ) সাসপেন্ড করা হল৷ চাপে পড়ে দু’জনেরই নাম বাদ দিতে বাধ্য হয় আইওএ৷ এর জেরে অবশেষে শুক্রবার থেকে ক্রীড়ামন্ত্রকের নিষেধাজ্ঞা উঠে গেল আইওএর উপর থেকে৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ওলিম্পিক সংস্থার সভাপতি এন রামচন্দ্রন স্বীকার করেছেন, এই নিয়ে বিতর্ক হওয়ায় সংস্থার ভাবমূর্তি নষ্ট হয়েছে৷ সেই কারণেই তাঁদের আজীবন সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷

(ডাফির জোড়া গোলে লাজং বধ বাগানের)

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.