সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহনবাগানের সঙ্গে সুব্রত ভট্টাচার্যের মনোমালিন্য প্রসঙ্গে ক্লাবের সহ-সচিব সৃঞ্জয় বোস বলেছিলেন, “পরিবারের সদস্যদের মধ্যে অনেক সময়ই ঝগড়া-ঝাটি, মন কষাকষি হয়। কিন্তু সম্পর্ক তো আর শেষ হয়ে যায় না।” সত্যিই যে সম্পর্ক শেষ হয়ে যায়নি, মন কষাকষিও মিটে গিয়েছে, সে ছবিই ধরা পড়ল মোহনবাগান দিবসের সন্ধেয়। ‘ঘরের ছেলে’ বাবলুর হাতে তুলে দেওয়া হল মোহনবাগান রত্ন।
অন্য ক্লাবের মোটা অঙ্কের লোভনীয় প্রস্তাব ছেড়ে দীর্ঘ সতেরো বছর কাটিয়েছেন সবুজ-মেরুন তাঁবুতে। ভাল-মন্দ সব মুহূর্তই দলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। পাঁচ গোলের ব্যর্থতাও যেমন সামলাতে হয়েছে, তেমনই দলকে ত্রিমুকুট দেওয়ার ইতিহাসও গড়েছেন। সেই ঘরের ছেলেই আজ রত্ন হয়ে উঠলেন। তবে বাবলু ভট্টাচার্য নিজের প্রিয় ক্লাবের প্রতি ভালবাসাকে পুরস্কার দিয়ে মাপতে চান না। বরাবরের স্পষ্ট বক্তা বলছেন, “মোহনবাগান রত্ন না হলেও কিছু যেত আসত না। আমার কাছে ক্লাবের ড্রেসিং রুমটাই সব। সেখানেই জড়িয়ে রয়েছে অনেক স্মৃতি, আবেগ আর ভালবাসার মুহূর্ত। তবে নিঃসন্দেহে নিজের ক্লাব থেকে এমন সম্মান পেয়ে ভালই লাগছে।”
Bablu da live https://t.co/zANnon79Ww
— Mohun Bagan A.C. (@MohunBagan) July 29, 2017
[টেস্ট জয়ের পর পাণ্ডিয়া সম্পর্কে এমনটাই বললেন বিরাট]
এদিন বাংলার পেসার ঝুলন গোস্বামীর হাতেও তুলে দেওয়া হয় বিশেষ পুরস্কার। ঝুলন বলছেন, “ভাল পারফর্ম করে স্বীকৃতি পেলে তো ভালই লাগে। তবে মহিলা ক্রিকেটকে এখনও অনেকদূর এগোতে হবে। যেদিন ইস্টবেঙ্গল-মোহনবাগানের মতো ক্লাব মহিলা ক্রিকেট নিয়েও মাথা ঘামাবে, বুঝব মহিলা ক্রিকেটের সত্যিই উন্নতি হচ্ছে।” এদিকে, গত মরশুমে দুর্দান্ত ছন্দে থাকা ক্রিকেটার দেবব্রত দাস পেলেন বর্ষসেরার পুরস্কার। জীবনকৃতি পুরস্কারে সম্মানিত করা হল ক্রিকেটার শ্যাম সুন্দর মিত্রকে। অ্যাথলিট লিলি দাসকেও দেওয়া হয় বিশেষ পুরস্কার।
[ছোটবেলায় ক্রিকেট খেলার আসল কারণ জানালেন ঝুলন]

শারীরিক অসুস্থতার কারণে এদিন উপস্থিত থাকতে পারেননি সম্প্রতি সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়া স্বপনসাধন বোস। তবে ফোনে জানান, সবসময় ক্লাবের পাশে রয়েছি। ক্লাবের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থাকলেও শনিবার অনুষ্ঠানে কোচ সঞ্জয় সেন ও দলের প্রায় কোনও ফুটবলারকেই দেখা গেল না।

সর্বশেষ খবর
-
মিড ডে মিলের মাংস দিয়ে স্যারের বিবাহ বার্ষিকীর ভোজ! শান্তিপুরের স্কুলে তুমুল শোরগোল
-
অফিসের ২৫ জনকে পুলিশি হেনস্তা! ভয় দেখিয়ে মিথ্যা বয়ান রেকর্ড, দাবি অভিষেকের
-
হোয়াটসঅ্যাপের পরে টেলিগ্রাম, সিগন্যাল! ‘ইউজারনেম’ ফিচার নিয়ে নোটিস কেন্দ্রের
-
ক্রিপ্টোকারেন্সি নিয়ে কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্কের মতান্তর! বৈঠকে প্রশ্ন একাধিক সাংসদের
-
অ্যাসিড হামলায় কড়া আইনের দাবি, সরব মহিলাদের ক্ষমতায়ন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি