সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভালবাসা দীর্ঘদিনের৷ কিন্তু গুরুর মেয়েকে প্রেম করা তো আর চাট্টিখানি কথা নয়৷ গুরুর চোখে চোখ রেখে বিয়ের জন্য তাঁর কন্যার হাত চাইতে অনেক সাহস লাগে৷ খেলার মাঠে হোন না তিনি বড় মাপের স্ট্রাইকার, প্রেমিক হিসেবে তাঁর কাছেও কাজটা ছিল বেজায় কঠিন৷ কিন্তু স্পোর্টসম্যান স্পিরিট বলে, হারার আগে হারতে নেই৷ তাই মাঠের বাইরেও অবশেষে সাফল্য পেলেন তিনি৷ ঠিক ধরেছেন৷ কথা হচ্ছে ভারতীয় ফুটবল আইকন সুনীল ছেত্রীর৷ একদা কোচ তথা গুরু সুব্রত ভট্টাচার্যকে ইচ্ছেটা জানিয়েই ফেললেন শিষ্য সুনীল৷
ময়দানের বাবলু দার কন্যা সোনমের সঙ্গেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সুনীল৷ নিজের প্রাক্তন কোচ সুব্রত ভট্টাচার্যকে ইতিমধ্যেই সেই প্রস্তাব দিয়েছেন৷ তবে সে গল্পও ভারি মজার৷ প্রাক্তন মোহনবাগান কোচের সামনে গিয়ে সোনমকে বিয়ে করার কথা জানিয়েই ঘর থেকে বাইরে চলে যান তিনি৷ ভয় ছিল, কোচ কী বলবেন! কিন্তু সুনীলের প্রস্তাবে রাজি হয়ে যান সুব্রত ভট্টাচার্য৷ শুধু রাজিই না, সুনীল জামাই হিসেবে পরিবারে শামিল হতে চলায় উচ্ছ্বসিত তিনি৷ জানান, “সুনীলকে ফুটবলার হিসেবে বড় হতে দেখেছি৷ ২০০৩ সালে আমিই ওকে কলকাতার ময়দানে এনেছিলাম৷ কোচিং করিয়েছিলাম৷ হ্যাঁ, ও আমার সঙ্গে বিয়ে নিয়ে কথা বলেছে৷ আমার মনে হয়, সোনম আর সুনীল একসঙ্গে সুখী হবে৷”

স্কটল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন সোনম৷ কলকাতায় সল্টলেকে একটি হোটেলের মালকিন তিনি৷ বাবার সূত্রেই সুনীলের সঙ্গে আলাপ হয়েছিল৷ দীর্ঘদিনের প্রেম অবশেষে পরিণতি পেতে চলেছে৷ সব ঠিকঠাক থাকলে আগামী বছর ফেব্রুয়ারি বা মার্চেই এলিজিবল ব্যাচেলর তকমা ঘুচতে চলেছে ভারত অধিনায়কের৷
সর্বশেষ খবর
-
মারাদোনার বিশ্বজয়ের মাঠে উদ্বোধনী ম্যাচে জয়ী মেক্সিকো, ৩টি লাল কার্ড দেখিয়ে চর্চায় রেফারি
-
‘ভয়ংকর হামলা’র হুমকি দিয়েও ইউ টার্ন! ইরানের সঙ্গে ‘সন্ধি’র পথে ট্রাম্প, আপাতত আক্রমণ স্থগিত
-
‘আইপ্যাকই ভরাডুবির কারণ’, হারের পর বিস্ফোরক নির্বাচনে ‘নিষ্ক্রিয়’ অনুব্রত
-
শাকিরার পাওয়ার, মেক্সিকোর ঐতিহ্যে বিশ্বকাপের বোধন, উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন আর কারা?
-
সাড়ে ৫ ঘণ্টা সিআইডির জেরার পর ভবানী ভবন থেকে মমতার বাড়িতে অভিষেক, ১৪ জুন ফের তলব