সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার বিসিসিআইয়ের পক্ষ থেকে ভারত বনাম নিউজিল্যান্ডের বাকি দুটি একদিনের ম্যাচের দল ঘোষণা করা হয়েছে৷ সাফল্যের নিরিখেই দলে কোনও বদল আনল না নির্বাচকমণ্ডলী৷ তাই সুরেশ রায়্নাকে আগামী দুটি ম্যাচেও বিশ্রাম দেওয়া হল৷
সিরিজের শুরুতেই জ্বরে আক্রান্ত হয়ে বাদ পড়েন রায়না৷ যদিও শোনা গিয়েছিল, শারীরিক অসুস্থতা কাটিয়ে দ্রুতই দলে যোগ দেবেন তিনি৷ কিন্তু আপাতত দলে কোনও বদল না আনায় ভারত বনাম নিউজিল্যান্ডের আন্তর্জাতিক একদিনের সিরিজ থেকেই বাদ পড়লেন তিনি৷
ওয়ান ডে সিরিজের আগামী দুই ম্যাচে ১৪ জনের ভারতীয় দলে রয়েছেন, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, বিরাট কোহলি, মণীশ পাণ্ডে, কেদার যাদব, হার্দিক পাণ্ডিয়া, অমিত মিশ্র, অক্ষর প্যাটেল, উমেশ যাদব, ধবল কুলকার্নি, জয়ন্ত যাদব, মনদীপ সিং এবং যশপ্রীত বুমরা৷
আগামী দুটি ম্যাচেও প্রত্যাশিত ভাবে দলের নেতৃত্ব দেবেন ধোনি৷
সর্বশেষ খবর
-
বৈভবকে জড়িয়ে সমালোচনার জবাব দিলেন সঞ্জু, দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানদের উড়িয়ে সিরিজ ভারতের
-
কালো টাকা সাদা করতে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আড়াইশো কোটির লেনদেন! ধৃত ব্যাঙ্ক ম্যানেজার-সহ ২
-
‘বাংলা বরবাদ হয়ে গিয়েছে, কাশ্মীরের সঙ্গে কমপিটিশন করছে’! কেন বললেন মুখ্যমন্ত্রী?
-
বাজি রেজিনগর, অধীর-শুভঙ্করকে একজোট করে ‘সাইলেন্ট’ ভোটের হিসাব কংগ্রেসের
-
শুরু তারাপীঠ মন্দির সংস্কারের কাজ, বাড়ছে গর্ভগৃহের দরজা ও বেদির উচ্চতা