Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬

নিউজিল্যান্ড সিরিজের আগেই র‌্যাঙ্কিংয়ে অবনতি টিম ইন্ডিয়ার

যদিও কিউয়িদের বিরুদ্ধে সিরিজ জিতলেই ফের ওয়ানডে ক্রমতালিকায় শীর্ষে উঠে আসবেন কোহলিরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২০, ২০১৭, ১৩:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২০, ২০১৭, ১৩:৫৮

options
link
নিউজিল্যান্ড সিরিজের আগেই র‌্যাঙ্কিংয়ে অবনতি টিম ইন্ডিয়ার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে কিছুটা হলেও ধাক্কা খেল ভারতীয় দল। আইসিসির ওয়ানডে ক্রিকেটের দলগত র‌্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান হাতছাড়া হল। বাংলাদেশকে হারানোর সুবাদে ভারতকে টপকে একে উঠে এল দক্ষিণ আফ্রিকা। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ ৪-১ ব্যবধানে জেতার কারণে দক্ষিণ আফ্রিকাকে টপকে এক নম্বর স্থানে উঠে এসেছিল ভারত। তবে ভারতের সামনে ফের শীর্ষে উঠে আসার সুযোগ রয়েছে। ২২ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু হচ্ছে। তিন ম্যাচের সিরিজ জিততে পারলে ফের শীর্ষে পৌঁছে যাবেন কোহলিরা।

[জন্মদিনে বীরুকে শুভেচ্ছা জানিয়ে ‘উলটো’ টুইট শচীনের]

তবে ওয়ানডে ক্রমতালিকায় শীর্ষস্থান থেকে সরে গেলেও টেস্ট ক্রিকেটে এক নম্বর স্থান ধরে রেখেছে ভারত। দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। টেস্টে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে রয়েছেন স্টিভ স্মিথ। দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের জো রুট। চার নম্বরে ভারতের চেতেশ্বর পূজারা। বোলারদের র‌্যাঙ্কিংয়ে একনম্বরে আছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। দ্বিতীয় স্থানে ভারতের রবীন্দ্র জাদেজা। টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে শাকিব অল হাসান। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। অন্যদিকে, ওয়ানডে ক্রিকেটে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলি রয়েছেন একনম্বরে। দ্বিতীয় স্থানে ডেভিড ওয়ার্নার। তিনে এবি ডি’ভিলিয়ার্স। পাঁচ নম্বরে রয়েছেন ভারতের রোহিত শর্মা। ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে সবার উপরে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। ভারতের জশপ্রীত বুমরা রয়েছেন পাঁচ নম্বরে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[এবার কালীপুজোর থিমে দেখা মিলল ভারতের অনূর্ধ্ব ১৭ ফুটবলারদের]

এদিকে, নিউজিল্যান্ড সিরিজ নিয়ে ধীরে ধীরে পারদ চড়তে শুরু করেছে। ২২ অক্টোবর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত সাফল্যের পর ভারতীয় দলের আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে। প্রত্যেক ক্রিকেটারই রয়েছেন ছন্দে। তবে নিউজিল্যান্ড প্রস্তুতি ম্যাচে হারলেও রান পেয়েছেন লাথাম। তবে চোটের কবলে পড়ে ছিটকে গিয়েছেন টোড অ্যাস্টল। তাঁর জায়গায় দলে এসেছেন ইশ সোধি। নিউজিল্যান্ড কোচ মাইক হেসন জানিয়েছেন, “অ্যাস্টেলের ছিটকে যাওয়াটা আমাদের ক্ষতি। ভাল খেলছিল। এই সিরিজের জন্য প্রস্তুতিও নিয়েছিল। খারাপ লাগছে ওর কথা ভেবে। যাই হোক, সোধি আশা করি ভাল পারফম্যান্স করবে। আমরা ভারতের বিরুদ্ধে সেরাটা মেলে ধরার জন্য প্রস্তুত।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.