Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

যুব বিশ্বকাপের নিরাপত্তায় চমক, পুরুষদের টপকে দায়িত্ব এই দু’জনের

জেনে নিন কারা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৭, ১৫:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৭, ১৫:৩০

options
link
যুব বিশ্বকাপের নিরাপত্তায় চমক, পুরুষদের টপকে দায়িত্ব এই দু’জনের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহালয়া চলে গিয়েছে। চারিদিকে এখন শুধু পুজো পুজো গন্ধ। বাঙালির শ্রেষ্ঠ উৎসব। পুজোর পরই বিশ্বকাপ জ্বরে আক্রান্ত হতে চলেছে কলকাতা। কারণ অবশ্যই অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ। গ্রুপ পর্যায়, ফাইনাল-সহ মোট দশটি ম্যাচ হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। আর এই মহাযজ্ঞকে সফল করতে ফিফা এবং ভারতীয় ফুটবল ফেডারেশনকে পুরোপুরি সাহায্যের জন্য প্রস্তুত রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উদ্যোক্তাদের সে ব্যাপারে আশ্বস্ত করেছেন। কিন্তু জানেন কী যুব বিশ্বকাপের যাবতীয় দায়িত্ব থাকছেন না কোনও পুরুষ পুলিশ আধিকারিক। সম্পূর্ণটাই তুলে দেওয়া হয়েছে দুই মহিলা পুলিশ আধিকারিকের হাতে।

[বিশ্বচ্যাম্পিয়ন ওকুহারার কাছে হেরে জাপান ওপেন থেকে ছিটকে গেলেন সিন্ধু]

জানা গিয়েছে, সল্টলেকে স্টেডিয়ামে সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করতে পুরোপুরি নতুন একটি দল গঠন করতে চলেছে রাজ্য সরকার। সে দলটির দায়িত্বই তুলে দেওয়া হয়েছে স্পেশাল ব্রাঞ্চের দু’জন মহিলা পুলিশ অফিসারের হাতে। একজন পাপিয়া সুলতানা, অপরজন পারুল জৈন। পাপিয়া স্পোর্টস কম্যান্ডান্ট এবং পারুল ডেপুটি স্পোর্টস কম্যান্ডান্ট পদে রয়েছেন। পুলিশ মহলে এই দু’জনের বেশ সুখ্যাতিই রয়েছে। এর মধ্যে পাপিয়া সুলতানা আলম কলকাতা পুলিশের প্রথম মুসলিম পুলিশ আধিকারিক। দু’জনেই জানিয়েছেন, খেলার মাঠে নিজেদের দায়িত্ব ভালভাবে পালন করাই তাঁদের মূল লক্ষ্য।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[রেনবোকে হারিয়ে কলকাতা লিগ শেষ করল মহামেডান]

আসন্ন বিশ্বকাপ উপলক্ষ্যে বহু বিদেশি পর্যটক আসতে চলেছেন শহরে। এছাড়া কলকাতায় ফাইনাল হওয়ায় ফিফা কর্তা থেকে শুরু করে বহু নামী প্রাক্তন ফুটবলার থাকবেন মহানগরে। তাঁদের নিরাপত্তার সবরকম দায়িত্বই থাকবে এই দুই পুলিশ আধিকারিকের হাতে। আর সেই দায়িত্ব পালনেই বদ্ধপরিকর পাপিয়া-পারুল।

[ডার্বির আগে সৌজন্য, বাগান তাঁবুতে গিয়ে হামলার নিন্দা ইস্টবেঙ্গল কর্তাদের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.