Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬

জানেন, কীভাবে ওয়েন রুনিকে টপকে গেলেন সুনীল?

জানলে গর্ববোধ করবেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৫:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৫:১৮

options
link
জানেন, কীভাবে ওয়েন রুনিকে টপকে গেলেন সুনীল? zoom
Advertisement

স্টাফ রিপোর্টার: ওয়েন রুনিকে টপকে গেলেন সুনীল ছেত্রী।

এই মুহূর্তে জাতীয় দলের হয়ে খেলছেন এমন ফুটবলার হিসাবে সবচেয়ে বেশি গোল করার তালিকার শীর্ষে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের হয়ে তিনি গোল করেছেন ৭৩টি। এখনও পর্যন্ত রোনাল্ডো সবচেয়ে বেশি গোল করে বিশ্ব ফুটবলে সাড়া ফেলে দিয়েছেন। তাঁর ঠিক পরেই রয়েছেন মেসি। আর্জেন্টিনার হয়ে তিনি গোল করেছেন ৫৮টি। বিশ্বের দুই সেরা ফরোয়ার্ডের মধ্যে যতই আকচা–আকচি থাকুক না কেন জাতীয় দলের হয়ে বেশি গোল করার দৌড়ে মেসিকে অনেকটা পিছনে ফেলে দিয়েছেন রোনাল্ডো। তৃতীয় স্থানে আছেন আমেরিকান স্ট্রাইকার ক্লিন্ট ডেম্পসি। তিনি জাতীয় দলের হয়ে গোল করেছেন ৫৬। তার ঠিক পরেই আছেন সুনীল ছেত্রী।

Advertisement

[ম্যাচ হেরে ফেসবুক পোস্টে বিরাটকে অপমান বাংলাদেশি ফ্যানের]

মাত্র দু’দিন আগে এশিয়া কাপের কোয়ালিফাইং রাউন্ডের খেলায় কিরঘিজস্তানের বিরুদ্ধে সুনীল গোল দিয়ে শুধু ভারতকে জিতিয়েছেন তাই নয়, নিজের স্কোরকে নিয়ে গিয়েছেন ৫৪–তে। যদিও এই গোল করার সুবাদে আপাতত গ্রুপ শীর্ষে রয়েছে ভারত। অনেকে মনে করছেন, ঘরের মাঠে কিরঘিজস্তানকে হারিয়ে দেওয়ায় ভারতের পরবর্তী রাউন্ডে ওঠার পথ অনেকটা প্রশস্ত হয়ে গেল। তবে এই গোল করার জন্য সুনীল টপকে গিয়েছেন ওয়েন রুনিকে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকা তথা ইংল্যান্ডের হয়ে রুনি এখনও পর্যন্ত গোল করেছেন ৫৩। সুনীল সেই জায়গায় একটা বেশি গোল করে বসে আছেন। তাই বিশ্ব ফুটবলে এখনও পর্যন্ত সুনীল রইলেন চতুর্থ স্থানে।

[রোহিত-কোহলির ব্যাটিং ঝড়ে স্বপ্নভঙ্গ বাংলাদেশের]

কিরঘিজস্তানের বিরুদ্ধে সুনীলের সেই দুর্দান্ত গোলের ভিডিও দেখুন-

 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.