Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেসি কি পারবেন গোলে ফিরতে? উত্তর দিলেন টলিপাড়ার সেলেবরা

কী বললেন রূপম, পরমব্রত, ইশা, ঋদ্ধিরা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০১৮, ১৫:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০১৮, ১৫:৫৭

options
link
মেসি কি পারবেন গোলে ফিরতে? উত্তর দিলেন টলিপাড়ার সেলেবরা zoom
Advertisement

মেসি ম্যানিয়ায় আক্রান্ত কলকাতার একাংশ। সোশ্যাল মিডিয়ায় লিওনেল আর্জেন্টিনার নায়ককে নিয়ে ছড়িয়েছে হাজারটা মিম। সবকটাই ভাইরাল। বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় ক্রোয়েশিয়ার সঙ্গে খেলতে নামার আগে মেসি গোল করতে পারবেন কি না প্রশ্ন উঠেছে। কী বললেন টলিউডের আর্জেন্টিনা-ভক্তরা? শুনলেন প্রীতিকা দত্ত।

[চাপের মুখে দলে পরিবর্তনের ভাবনা সাম্পাওলির, বাদ যেতে পারেন নামী তারকারা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রূপম ইসলাম: দিয়েগো মারাদোনার খেলা দেখার পর থেকে আমি আর্জেন্টিনার অন্ধ সমর্থক। মেসি কতটা কী করতে পারল তাতে আমি অত ইন্টারেস্ট পাই না। কারণ, ১৯৮৬ সালে আমাদের বিশ্বকাপ জেতা হয়ে গিয়েছে। এখন আমি মুক্ত মনে খেলা দেখি।

পরমব্রত চট্টোপাধ্যায়: আমি ছোট থেকে আর্জেন্টিনাকে ফলো করে আসছি। মেসির একজন অন্ধ ভক্ত। মেসি একদিন একটা পেনাল্টি মিস করলে ভিলেনে পরিণত হয় না। এখনও অনেকগুলো ম্যাচ বাকি আছে। সেদিকে তাকিয়ে আছি।

ঋদ্ধি সেন: ইরফান খানের মতো অভিনেতা যদি একটা ছবিতে খারাপ অভিনয় করেন, তাহলেও তিনি ইরফান থাকেন। স্টার ফুটবলারদের (মেসি বা নেইমার) উপর একটা প্রেশার থাকবে, সেটাই নরম্যাল। ওঁরাও হিউম্যান বডি। একদিন পেনাল্টি মিস করলে বা গোল করতে না পারলে কেউ হিরো থেকে জিরো হয়ে যায় না। মেসির খেলা ভাল লাগত। এখনও লাগে।

উজান গঙ্গোপাধ্যায়: বাড়িতে আমরা সবাই আর্জেন্টিনার ফ্যান। আমি কিন্তু হাজারটা মিম দেখেও মন খারাপ করি না। বরং মজা পাই। আইসল্যান্ডের ডিফেন্স-মিডফিল্ড স্ট্রং ছিল। আমি মেসির খেলা দেখছি যখন মেসি উনিশ। তাই মেসির উপর আমার পুরোপুরি ভরসা আছে।

ইশা সাহা: মেসির জন্যই আমার বিশ্বকাপ দেখা। আইসল্যান্ডের সঙ্গে খেলার দিন হয়তো ভাগ্য সহায় ছিল না। সেই সুযোগ নিয়ে অনেকে অনেক বাজে কথা রটাচ্ছেন। তবে মনে রাখবেন, আপনাদের মাঠে নেমে খেলতে হয় না। মেসির উপর যে প্রেশার সেটা ওকেই বুঝে নিতে দিন।

[বিশ্বকাপের মঞ্চে বল হাতে ভারতের ঋষি, গর্বিত দেশবাসী]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.