সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ড্রেসিংরুমে তিনি যেন না থেকেও রয়েছেন। শ্রীলঙ্কায় অধিনায়ক রোহিত শর্মার পাশে বসেও তাই কোচ রবি শাস্ত্রীর গলায় শোনা গেল বিরাট কোহলির প্রশংসা। রোহিতও চাইছেন, শ্রীলঙ্কার মাটিতে বিরাটের অপরাজিত থাকার রেকর্ডই যেন বজায় রাখতে পারেন তিনি। কিন্তু ক্রিকেট থেকে বিরতিতে থাকা ক্যাপ্টেন কোহলি কীভাবে কাটাচ্ছেন নিজের দিনগুলি? বিশ্রাম দেওয়া হয়েছে হার্দিক পাণ্ডিয়াকেও। তিনিই বা কী করছেন ছুটিতে?
[বিশ্বকাপে দ্বিতীয় ব্রোঞ্জ জয় মেহুলির, এবার মিক্সড ডাবলসে]
সাত পাকে বাঁধা পড়ার পরই দক্ষিণ আফ্রিকা সফরে চলে যেতে হয়েছিল বিরাটকে। কয়েকদিন স্ত্রী অনুষ্কা শর্মা সেখানে থাকলেও কাজের জন্য দেশে ফিরে আসেন অভিনেত্রী। তাই ক্রিকেটের বিরতিতে যে বেটারহাফের সঙ্গেই সময় কাটাবেন, তেমনটা আন্দাজ তো করাই যায়। হ্যাঁ, সে ধারণা একেবারেই ঠিক। কিন্তু অনুষ্কার পাশাপাশি পরিবার ও বন্ধু-বান্ধবদেরও সময় দিচ্ছেন ভারত অধিনায়ক। তেমনই এক বন্ধু গগন গুজরালের বিয়ের অনুষ্ঠানে মন খুলে ভাংড়া গানে নাচলেন তিনি। তাঁর নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাঁর ভক্তরাই। যা আপাতত ভাইরাল। শুধু পাঞ্জাবি গানই নয়, বলিউড ছবি ‘বান্টি অউর বাবলি’ ছবির জনপ্রিয় ‘কাজরা রে’ গানটিতেও কোমর দোলাতে দেখা গিয়েছে কোহলিকে। বন্ধুর সেই বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন অনুষ্কার বাবা-মাও। ভিডিওতে অবশ্য বলি ডিভা অনুষ্কাকে দেখা গেল না।
[লাজংয়ের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট, চ্যাম্পিয়ন হওয়া আরও কঠিন হল ইস্টবেঙ্গলের]
একদিকে বিরাট যখন বিয়ের অনুষ্ঠানে হই-হুল্লোড়ে মেতে তখন মুম্বই বিমানবন্দরে চিত্রগ্রাহকদের লেন্সবন্দি হলেন বিশ্রামে থাকা আরও এক ক্রিকেটার। তিনি হার্দিক পাণ্ডিয়া। বিমানবন্দরে কী করছেন তিনি? প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হল তিনি কি সেখানে একাই ছিলেন, নাকি বিশেষ কাউকে দেখা গেল তাঁর সঙ্গে? হ্যাঁ, সম্প্রতি পাণ্ডিয়ার সঙ্গে যে এলি আব্রামের সম্পর্কের কথা শোনা যাচ্ছিল, সেই জুটিকেই ফের একসঙ্গে দেখা গেল। তাও আবার ক্যামেরা দেখেই গাড়ির ভিতর মুখ লুকোলেন এলি। কেন? নিজেদের সম্পর্ক প্রকাশ্যে অস্বীকার করেন বলেই কি এই প্রয়াস? তা জানা নেই। তবে পাণ্ডিয়াকে বিমানবন্দরে ছাড়তে যে বলি অভিনেত্রীই এসেছিলেন, তা এই ছবিতেই স্পষ্ট। তবে কি প্রেম জমে উঠেছে? এ প্রশ্নের উত্তর আপাতত অনুমানই করে চলেছেন পাণ্ডিয়ার অনুগামীরা।

সর্বশেষ খবর
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়
-
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?
-
পেট্রলে ইথানল মিশিয়ে ব্যবহারের পরিণাম কী? সুপ্রিম কোর্টে কেন্দ্র বলল, ‘সবটাই পরীক্ষার স্তরে’