সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁরা চিরপ্রতিদ্বন্দ্বী। যে কোনও লড়াইয়ে একে অপরকে ছাপিয়ে যাওয়াই লক্ষ্য। কিন্তু এত কিছু মধ্যেও ভারত-পাকিস্তানের মধ্যে ভাতৃত্বের সম্পর্কটা কোথায় যেন লুকিয়ে রয়েছে। আর সেই কারণেই পাক কিশোররা বড় হয়ে ওঠে শাহরুখ, সলমনের সিনেমার গান গেয়ে।এদিকে শাহিদ আফ্রিদির প্রেমে হাবুডুবু খান ভারতীয় তরুণী। ফের তেমনই উদাহরণ দিয়ে খবরের শিরোনামে উঠে এলেন এক পাক মডেল।
জানেন, কী করবেন তিনি? নগ্ন হয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে নিজের ভালবাসা জাহির করতে চান মডেল শাবানা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের মনের ইচ্ছের কথা জানিয়েছেন তিনি। বলেছেন, বিরাটের খেলা দেখতে দারুণ লাগে তাঁর। সদ্য সমাপ্ত ভারত-অস্ট্রেলিয়া সিরিজে বিরাটের আগ্রাসনে ফিদা হয়ে গিয়েছেন তিনি। কিন্তু তাঁর কাঁধে চোট লাগায় বেশ মন খারাপ শাবানার। তাঁর আশা, সুস্থ হয়ে দ্রুত আইপিএল-এ যোগ দিতে পারবেন আরসিবি নেতা। আর তখনই দলে ফেরার উপহার হিসেবে নিজের নগ্ন ভিডিও বিরাটকে দেবেন পাক মডেল। এখানেই শেষ নয়। শাবানা জানিয়েছেন, পাকিস্তান থেকে নয়, ভারতে এসে সেই ভিডিও শুট করবেন তিনি। তাঁর ইচ্ছা, বিরাটের সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে সেই ভিডিও দেখানোর।
[সাবধান! এই কাজটি করলেই এবার আপনাকে সরিয়ে দেবে ফেসবুক]
মডেলদের এমন ইচ্ছে অবশ্য নতুন কোনও বিষয় নয়। এর আগে জনপ্রিয় মডেল পুণম পাণ্ডেও বলেছিলেন, ভারত ক্রিকেট বিশ্বকাপ জিতলে নগ্ন হবেন তিনি। তাছাড়া বিশ্ব ফুটবলে এমন উদাহরণ তো হাজার হাজার রয়েছে। এখন প্রশ্ন হল পাক মডেলের এই ইচ্ছের কথা বিরাটের কানে কি পৌঁছেছে? না, পৌঁছনোরই কথা। কেন?
[লড়াই ভুলে ISL-এ মিলে যাচ্ছে ইস্টবেঙ্গল-মোহনবাগান]
কারণ শাবানা নামের কোনও মডেল এমন কোনও প্রতিশ্রুতি দেননি। আজকের তারিখটার কথা নিশ্চয়ই মাথা থেকে বেরিয়ে যায়নি? সারা দুনিয়ায় এই একটাই দিন রেখে দেওয়া আছে নিছক মজা করার জন্য। তাই কোনও পাক মডেল বিরাটের জন্য নগ্ন না হলেও, পয়লা এপ্রিল তো আর কাল থাকবে না। সুতরাং এই নিছক রসিকতা করার লাইসেন্সটুকুও থাকবে না। সেই জন্য না হয় একটু মশকরা আজ মেনেই নিলেন। বরং ভাবুন, ইন্দো-পাক বন্ধুত্বের সম্পর্কের আবহটা কয়েক মুহূর্তের জন্য এনজয় করলেন কি না! আর এই মজাটুকু স্রেফ ভাল থাকার আর SHARE করে নেওয়ার জন্যই।
সর্বশেষ খবর
-
১০ দিনের মধ্যে ১৮ জুটমিল খুলতে উদ্যোগী মন্ত্রী অর্জুন, কাজে ফেরার অপেক্ষায় সাড়ে ৭ হাজার শ্রমিক!
-
মালদহের আমের বিদেশ সফর! আকাশপথে উড়ে গেল হিমসাগর-আম্রপালিরা
-
জোড়া রেকর্ড এমবাপের, সমান গোলেও গোল্ডেন বুটের দৌড়ে কেন মেসির থেকে এগিয়ে ফরাসি তারকা?
-
বুকিং নিয়ে চিন্তার দিন শেষ! উত্তরবঙ্গে হোমস্টেতে বাড়ছে ঘর, পর্যটকদের সুবিধায় আসছে ‘বন্ধু’ অ্যাপ
-
গ্যাসের মূল্যে স্বস্তি আমজনতার! একধাক্কায় ১৮৩ টাকা কমল সিলিন্ডারের দাম