Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬

শাস্তি কমল ইস্টবেঙ্গলের, ডিসেম্বর থেকেই ফুটবলার সই করাতে পারবে ক্লাব

মোটা অঙ্কের জরিমানা লাল হলুদের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২১, ২০১৮, ১২:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২১, ২০১৮, ১২:৩০

options
link
শাস্তি কমল ইস্টবেঙ্গলের, ডিসেম্বর থেকেই ফুটবলার সই করাতে পারবে ক্লাব zoom
Advertisement

দুলাল দে: সুখদেব সিং ইস্যুতে স্বস্তি ইস্টবেঙ্গলের। প্রত্যাশামতোই ফুটবলার রেজিস্ট্রেশনের উপর নিষেধাজ্ঞা উঠছে লাল হলুদের। ১ ডিসেম্বর থেকেই নতুন ফুটবলার সই করাতে পারবে ইস্টবেঙ্গল। নির্বাসনের মেয়াদ কমিয়ে করা হয়েছে ৩০ নভেম্বর পর্যন্ত। নির্বাসন কমলেও মোটা টাকা জরিমানা ধার্য্য করা হয়েছে। জরিমানা বাবদ এআইএফএফ-এর কাছে ৭ লক্ষ টাকা দিতে হবে ইস্টবেঙ্গলকে।

[প্রতিকূল পরিস্থিতিতেও ডিকার গোলে ভূস্বর্গ জয় মোহনবাগানের]

মিনার্ভার ফুটবলার সুখদেব সিংকে নিয়ম বিরুদ্ধভাবে সই করানোর জন্য ইস্টবেঙ্গলকে দোষী সাব্যস্ত করে ফেডারেশনের প্লেয়ার্স স্টেটাস কমিটি। জানিয়ে দেয়, ৩১ জানুয়ারি পর্যন্ত তারা নতুন ফুটবলার সই করাতে পারবে না। তাই ষষ্ঠ বিদেশির জায়গা ফাঁকা রেখে ইস্টবেঙ্গল আই লিগে খেলছে। কিন্তু শাস্তি দেওয়ার ক্ষমতা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলে আপিল কমিটিকে চিঠি দেয় ইস্টবেঙ্গল। চিঠি পেয়ে আপিল কমিটি জানিয়ে দেয়, সুখদেব ইস্যুতে ইস্টবেঙ্গলকে শাস্তি দিয়ে নিয়ম বিরুদ্ধ কাজ করেনি প্লেয়ার্স স্টেটাস কমিটি। তখন আপিল কমিটির কাছে শাস্তি কমানোর আবেদন করে ইস্টবেঙ্গল। শুক্রবার আলোচনায় বসে ফেডারেশনের অ্যাপিল কমিটি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[‘বেদনাদায়ক’ ম্যাচে আলোর সন্ধান দিলেন ভারতের নিশুকুমার]

অ্যাপিল কমিটিতে বেশিরভাগ সদস্য নাম করা আইনজীবী হলেও ব্যতিক্রম হিসেবে ছিলেন গোয়া ফুটবল ফেডারেশনের প্রাক্তন সচিব স্যাভিও মেসিয়াস। অ্যাপিল কমিটিতে বাংলার প্রতিনিধি প্রখ্যাত আইনজীবী তমাল মুখোপাধ্যায়। তিনি যুক্তি দেন, কেউ ফুটবলারের খেলার পথে অন্তরায় হতে চায় না। ইস্টবেঙ্গলের লক্ষ লক্ষ সমর্থক দলের খেলা দেখতে চায়। তাঁদের কথা ভেবে নির্বাসন তুলে নিলে ভাল হয়। শাস্তি হিসাবে অন্য কিছু ভাবা যেতে পারে। তমাল মুখোপাধ্যায়ের যুক্তি মেনে নেন কমিটির অন্য সদস্যরাও। মোটামুটিভাবে ঠিক হয় নির্বাসন তুলে জরিমানা করা হবে। শুক্রবারই সেই রায়ের চূড়ান্ত কপি ফেডারেশন সচিবের কাছে পাঠানো হয়। সেই রায় বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল ফেডারেশন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.