Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬

ইরাককে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকেই নকআউটে ইংল্যান্ড

এদিকে, 'ই' গ্রুপের ম্যাচে নিউ ক্যালিডোনিয়ার সঙ্গে ড্র করলেও পরের পর্বে গেল জাপান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৪, ২০১৭, ১৬:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৪, ২০১৭, ১৬:১৭

options
link
ইরাককে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকেই নকআউটে ইংল্যান্ড zoom

ইংল্যান্ড-৪ (গোমেস, স্টিভ, লোডার-২)

ইরাক-০

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের দৌড় গ্রুপ পর্যায়েই শেষ। কিন্তু এখনও তো অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ শেষ হতে অর্ধেক পথ বাকি। আর সেখানে ব্রাজিল, স্পেন ছাড়াও যে দলটির দিকে সবার নজর থাকবে সেটি হল ইংল্যান্ড। যুবভারতীতে প্রথম ম্যাচ থেকেই ফুল ফোটাচ্ছেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, ওয়েন রুনি, ডেভিড বেকহ্যামের পরবর্তী প্রজন্ম। ইরাকের সঙ্গে গ্রুপ লিগের শেষ ম্যাচেও নিজেদের ধারাবাহিকতা বজায় রাখল ‘থ্রি লায়ন্স’-রা। ইরাককে হারাল ৪-০ গোলে।

[নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও সুযোগ পেলেন না যুবরাজ-রায়না]

প্রথম দু’ম্যাচেই যুবভারতীর মন জয় করে নিয়েছিল ইংল্যান্ডের খুদেরা। তাই শনিবারও স্যাঞ্চো, গোমেসদের দাপুটে পারফরম্যান্স দেখতে গ্যালারি ভরিয়েছিলেন ফুটবলপ্রেমীরা। এবারও হতাশ হতে হয়নি। ফের একটা বিশ্বমানের ম্যাচই দর্শকদের উপহার দিল ব্রিটিশ জুনিয়ররা। দুর্দান্ত অ্যাটাক, জমাটি সাসপেন্স আর একগুচ্ছ গোলের জমজমাট প্যাকেজের সাক্ষী থাকল এদিনের যুবভারতী। দলের অন্যতম তারকা স্যাঞ্চো গোল পায়নি। কিন্তু তাতে কী? গোমেস, স্মিথ, লোডারদের দাপটে চারবার ইরাকের জালে বল জড়াল ইংল্যান্ড। এর মধ্যে জোড়া গোল লোডারের। এদিন ম্যাচ শুরুর ১১ মিনিটেই গোলের খাতা খোলেন গোমেস। ডান দিক থেকে করা কিরবের সেন্টার থেকে গোল করতে কোনও ভুল করেনি সে। তবে প্রথমে গোল খেলেও এরপর খেলায় ফেরে ইরাক। কিন্তু গোল শোধ করতে ব্যর্থ হয় তারা। প্রথমার্ধে অবশ্য ইংরেজ খেলোয়াড়রাও আর কোনও গোল করতে পারেনি। কিন্তু আক্রমণের তীব্রতা বজায় রেখেছিল ঠিকই। এছাড়া বল পজিশনেও অনেকটাই এগিয়ে ছিল ইংরেজ খেলোয়াড়রা।

দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল করে ইংল্যান্ড। ৫৭ মিনিটে গোমেসের পাস থেকে দলের হয়ে ব্যবধান বাড়ায় স্টিভ। এরপর ৫৯ এবং ৭১ মিনিটে জোড়া গোল করে দলের জয়ের ব্যবধান বাড়িয়ে দেয় লোডার। এই ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে থেকেই নক-আউট পর্বে গেল ইংল্যান্ড। উলটোদিকে, মেক্সিকো এবং চিলি ম্যাচ ড্র হওয়ায় ইংল্যান্ডের সঙ্গে পরের পর্বে গেল ইরাক। তৃতীয় সেরা দল হিসাবে পরের পর্বে গেল মেক্সিকো। ছিটকে গেল চিলি।

[বিশ্বকাপে স্বপ্নের ফর্ম, ভারতীয় গোলকিপার ধীরাজকে বিদেশে খেলার প্রস্তাব]

এদিকে, এদিন যুবভারতীতে প্রথম ম্যাচ ছিল গ্রুপ ‘ই’-র। যেখানে মুখোমুখি হয়েছিল এশিয়ায় ফুটবলের অন্যতম শক্তিধর দেশ জাপান এবং বিশ্বকাপে প্রথমবার খেলতে নামা নিউ ক্যালিডোনিয়া। এই গ্রুপে ফ্রান্স আগেই নক আউট পর্বে জায়গা পাকা করেছিল। আর এদিন নিউ ক্যালিডোনিয়ার সঙ্গে ১-১ ড্র করেও তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পরের পর্বে গেল জাপান। কারণ, গ্রুপের অপর ম্যাচে ফ্রান্সের কাছে ৫-১ গোলে হেরেছে হন্ডুরাস। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকেই পরের পর্বে গেল ফ্রান্স। তবে যুবভারতীতে এদিনের ম্যাচের অন্যতম আকর্ষণ ছিলেন মহিলা রেফারি এস্টার স্টাউবলি। বেশ কড়া হাতেই জাপান-নিউক্যালিডোনিয়া ম্যাচ খেলালেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

JAPAN

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.