সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম টেস্টে ভারতের হারের কারণ কী? উত্তর খুঁজতে বসলে প্রথম কারণ যদি হয় ভারতের খারাপ ব্যাটিং। তবে দ্বিতীয় কারণ অবশ্যই ভার্নন ফিল্যান্ডার। দ্বিতীয় ইনিংসে তো একা হাতেই ছ’জন ভারতীয় ব্যাটসম্যানকে প্যাভিলয়নে ফেরান তিনি। কিন্তু জানেন কি নিউল্যান্ডসের বাইশ গজে প্রত্যেকবার উইকেট পাওয়ার পর কেন প্যাভিলিয়নের দিকে তাকিয়ে হাত নাড়ছিলেন এই প্রোটিয়া বোলার?
[লাস্ট বয় চার্চিলের কাছে আটকে পয়েন্ট নষ্ট করল ইস্টবেঙ্গল]
আসলে ঐ ব্যক্তি আর কেউ নন ফিল্যান্ডারের পরামর্শদাতা এবং টাইগার্স ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট জোহানস অ্যাডামস। তাঁর হাত ধরেই ২০ বছর আগে ক্রিকেটে হাতেখড়ি হয়েছিল ফিল্যান্ডারের। তখন নামডাক হয়নি। রাস্তায় ক্রিকেট খেলছিলেন ছোট্ট ফিল্যান্ডার। তখনই তাঁর দিকে নজর পড়ে যায় ক্লাবে ভাইস প্রেসিডেন্টের। তিনি তাঁকে পরদিন ক্লাবে আসতে বলেন। সেখানেই এই প্রোটিয়া ক্রিকেটারকে প্রথম দেখেন অ্যাডামস। আর তারপরই ছোট্ট ফিল্যান্ডারের ক্রিকেট যাত্রা শুরু। সেকথা মনে করলে আজও নস্ট্যালজিক অ্যাডামস।
[ডোপ কেলেঙ্কারিতে নাম জড়িয়ে পাঁচ মাস নির্বাসিত পাঠান, কবে শেষ শাস্তির মেয়াদ?]
অ্যাডামসের কথায়, ‘ও যেভাবে এখনও আমাকে সম্মান জানিয়ে চলেছে, সেটা কখনই আমি টাকা দিয়ে কিনতে পারব না। আমি খুবই ভাগ্যবান এখানে বসে ফিল্যান্ডারকে উইকেট পেতে দেখে। খুব ভাল লাগে।’ কেমন ছিল ফিল্যান্ডারের জার্নি? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ছোটবেলায় যেমন ছিল, এখনও তেমনই আছে ফিল্যান্ডার। কোনও কিছুই বদলায়নি। এখনও সেই সমান ধৈর্য নিয়ে ও বোলিং করে। ছোট থেকেই ওকে কখনও আশাহত হতে দেখিনি। খেলার পর অনেকটা পথ আমরা একসঙ্গে আসতাম। কিন্তু কোনও ভুল করলে ও সেটা সবসময় শোধরানোর কথা বলত।’ তিনি আরও যোগ করেন, ‘ও এই ক্লাবে সময় কাটাতে ভালবাসে। এখানকার ছোট ছোট খেলোয়াড়দের টিপসও দেয়। তাদের সমস্ত প্রশ্নের ধৈর্য সহকারে উত্তরও দেয়।’
[হতশ্রী ব্যাটিংই ডোবাল ভারতকে, প্রথম টেস্টে জয়ী দক্ষিণ আফ্রিকা]
সর্বশেষ খবর
-
বৃষ্টিভেজা রবিবাসরীয় সকালে মধুরেণ সমাপয়েৎ! গৌরীর সঙ্গে বিয়ে সেরে ‘হ্যাটট্রিক’ আমিরের
-
‘লাল পতাকাই জান’, গাড়িতে থাকবেই সিপিএমের প্রতীক! অনড় অ্যাপ ক্যাব চালক ফেরালেন যাত্রী
-
হবু স্ত্রীর হাতে ‘খুন’ নাতি, শোক সইতে না পেরে ১৬ দিনের মাথায় মৃত্যু কেতনের ঠাকুরদার
-
সেবাশ্রয় নিয়ে অভিষেকের নামে নয়া অভিযোগ ববির, নাম রয়েছে সুমিত-জাহাঙ্গিরেরও
-
‘ডিমের জায়গায় ইট মারা হবে…’, ‘পলাতক’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের