সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলোয়াড়ি জীবনে এমন কোনও অনুভূতি নেই, যার শরিক হতে পারেননি। একের পর এক সাফল্যের মাইলস্টোন পেরিয়েছেন। তবে এই অনুভবের সঙ্গে বোধহয় কোনও কিছুরই তুলনা হয় না। যখন একরত্তি জিভা বাবা মহেন্দ্র সিং ধোনির মুখে জলের বোতল তুলে ধরল। মিষ্টি সে ভিডিওতে মুগ্ধ নেটদুনিয়া।
[ জমজমাট সেলিব্রিটি ক্লাসিকো, রণবীরদের ৭ গোল দিলেন বিরাটরা ]
সেলিব্রিটি ক্লাসিকো-তে দাপিয়ে খেলেছেন ধোনি। এমনিতেই রুপোলি জগতের তারকারা খেলোয়াড়দের সঙ্গে তেমন এঁটে উঠতে পারছিলেন না। তার উপর মাঠে ধোনি ছিলেন একেবারে যাকে বলে বিধ্বংসী মেজাজে। এমন খেলা তিনি খেললেন যে শেষমেশ সিনেতারকাদের অধিনায়ক অভিষেক বচ্চনকে বলতে হল, “আমাদের দলে অনেকেই ভাল খেলেছে। কিন্তু মহেন্দ্র সিং ধোনি তো ধোনিই। কাম অন।” শুনতে শুনতে বিরাট কোহলি হাততালিতে ফেটে পড়লেন। ধোনির মুখে হাসি।
[ বিরাটের জন্যই দল থেকে বাদ পড়েছেন যুবরাজ-রায়না! ]
এসবের মধ্যেই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, বিরতিতে মেয়ে জিভার সামনে হাঁটু গেড়ে বসে আছেন প্রাক্তন ভারত অধিনায়ক। আর একরত্তি জিভা বাবার মুখে জলের বোতল তুলে ধরছে। ছোট্ট ভিডিও, কিন্তু বাবা-মেয়ের এই মিষ্টি মুহূর্ত মন জয় করেছে নেটদুনিয়ার। মাঠে সে সময় উপস্থিত ছিলেন ধোনির স্ত্রী সাক্ষীও।
Game time for Ziva and Mahi ❤️ she is all around the ground.. cuteness at its best. @msdhoni @Circleofcricket pic.twitter.com/ToHQj6cOm0
— Ishan Yadav Mahal (@BeingIshanCric) October 15, 2017
এ তো গেল সেলিব্রিটিদের সঙ্গে খেলাধুলো। তবে ধোনিদের আসল যুদ্ধ শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে। আসন্ন একদিনের ও টি-টোয়েন্টি সিরিজে কেন উইলিয়ামসনের দলের মুখোমুখি হবেন বিরাটরা।
[ ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়কের নাম বলতে পারলেন না আমির খান ]
সর্বশেষ খবর
-
নির্দল থেকে চেয়ারম্যান পদে! তৃণমূলের সমর্থনে কামারহাটির পুরপ্রধান লকেটের দাদা
-
বিধায়কদের ক্লাস করাতে এসে শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ ওম বিড়লা! মুখ্যমন্ত্রীর নিশানায় বাম-তৃণমূল
-
বিজ্ঞান জগতেও সমাদৃত শ্যামাপ্রসাদ! নতুন প্রজাতির ব্যাকটেরিয়ার নামকরণে ‘ভারত কেশরী’
-
ব্রিজে ওঠার মুখে গাড়ির উপর ভেঙে পড়ল লোহার বার, বন্ধ বাগুইআটি ফ্লাইওভার
-
মিলবে ৫০ শতাংশ এরিয়ার! রাজ্য সরকারের সিদ্ধান্তে পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর