সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্টে নামার বেশ কিছু দিন আগেই ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া৷ ২১ জুলাই প্রথম টেস্টে ভারতীয় দলের কোচ হিসেবে যাত্রা শুরু করবেন অনিল কুম্বলে৷ তার আগে দু’টো প্র্যাক্টিস ম্যাচ খেলবেন বিরাট কোহলিরা৷ কোচ কুম্বলের তত্ত্বাবধানে বেশ চনমনে মেজাজে রয়েছেন রোহিত শর্মা, মুরলী বিজয়রা৷ সিরিজ শুরুর আগে নেট প্র্যাক্টিস না করিয়ে অন্যরকমভাবে ক্রিকেটারদের গা ঘামাচ্ছেন কোচ৷
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে কী করছেন বিরাটরা? দেখুন এই ছবিগুলো৷ সমুদ্রসৈকতে ভলিবল খেলছেন ভুবি, অশ্বিনরা৷ বিরাটকে দেখে বোঝার উপায় নেই মাঝে ক’দিন ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন৷ এক্কেবারে ফিট তিনি৷ এই ফিটনেস মন্ত্রেই একের পর এক সাফল্য ঢোকে তাঁর ঝুলিতে৷ এবারও সিরিজ জিততে বদ্ধপরিকর টেস্ট অধিনায়ক৷

বিচ ভলির পাশাপাশি শরীর ও মন সুস্থ রাখার জন্য ক্রিকেটাররা যোগ ব্যায়ামও করছেন৷ টিম হোটেলের লনেই যোগ করে নিজেদের ফুরফুরে রাখছেন ইশান্ত শর্মারা৷

তবে কুম্বলে যে খুব কড়া টিচার তাও বলা যাবে না৷ তার প্রমাণ হল এই ছবি৷ যোগ ও বিচ ভলির মাঝে চলছে ভাল-মন্দ খাওয়া-দাওয়াও৷

সবমিলিয়ে ৯ তারিখ প্রথম প্র্যাক্টিস ম্যাচে নামার আগে ভারতীয় ক্রিকেটারদের সময়টা বেশ মজা করেই কাটছে৷
সর্বশেষ খবর
-
জমি দখলের অভিযোগে গ্রেপ্তার, আদালতে যাওয়ার পথে ডিম হামলার মুখে কাঁথির তৃণমূল কাউন্সিলর
-
আদর্শ নেতা হতেই হবে! রাজ্যজুড়ে মণ্ডল স্তরে ‘পার্টি ক্লাস’ শুরু করছে বিজেপি
-
দিল্লির পর বাংলায় বিরাট মদ কেলেঙ্কারি! তৃণমূল জমানায় বদলে যায় নীতি, কাঠগড়ায় অভিষেক
-
বিমানবন্দরের মতো আন্তর্জাতিক মানের বাস ও ট্যাক্সি টার্মিনাল হাওড়ায়! রেলমন্ত্রীকে প্রস্তাব রাজ্যের
-
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মসনদে তামিম, কনিষ্ঠতম সভাপতি নির্বাচিত প্রাক্তন অধিনায়ক