Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬

ব্র্যান্ড ভ্যালুর নিরিখে মেসিকেও ছাপিয়ে গেলেন বিরাট

ফোর্বসের বিচারে আর্জেন্টিনার তারকার থেকেও এগিয়ে ভারত অধিনায়ক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৬, ২০১৭, ১১:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৬, ২০১৭, ১১:১৩

options
link
ব্র্যান্ড ভ্যালুর নিরিখে মেসিকেও ছাপিয়ে গেলেন বিরাট zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠের পারফরম্যান্সে তিনি বিধ্বংসী। তার ছাপ পড়ছে তাঁর ব্র্যান্ড ভ্যালুতেও।  অ্যাথলিটদের মধ্যে ব্র্যান্ড ভ্যালুর নিরিখে এই মুহূর্তে বিরাটের চাহিদা গগনস্পর্শী। এমনকী ফোর্বসের বিচারে আর্জেন্টিনার তারকা ফুলবলার লিও মেসিকেও ছাপিয়ে গিয়েছেন তিনি।

মোহনবাগান যতদিন চাইবে, ততদিন এই ক্লাবেই খেলার আশ্বাস সোনির ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ব্র্যান্ড ভ্যালুর নিরিখে খেলোয়াড়দের কার অবস্থান কোথায়, সে সম্পর্কিত তালিকা সম্প্রতি প্রকাশ করেছে প্রখ্যাত ম্যাগাজিনটি।  সেখানে দেখা যাচ্ছে বিরাটের স্থান সপ্তমে। তবে এই জায়গাতেও তিনি ছাপিয়ে গিয়েছেন মেসিকে।তাঁর আগে আছেন রজার ফেডেরার, উসেইন বোল্ট, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, টাইগার উডসের মতো তারকা অ্যাথলিটরা। এই মুহূর্তে বিরাটের মূল্য ১৪.৫ ইউএস ডলার। অন্যদিকে মেসির ব্র্যান্ড ভ্যালু ১৩.৫ মিলিয়ন ইউএস ডলার।

ওয়াংখেড়ের হারের বদলা পুণেতে নিল টিম ইন্ডিয়া ]

গত দু-বছরে বিরাটের পারফরম্যান্সের গ্রাফ ক্রমশ উর্ধ্বমুখী। ধোনির থেকে সব ফর্ম্যাটের ক্রিকেটের অধিনায়কত্ব নেওয়ার পর তা আরও ক্ষুরধার হয়েছে। তারই প্রতিফলন এই ব্র্যান্ড ভ্যালু নির্ধারণেও। আঠাশ বছর বয়সী ভারত অধিনায়কের পারফরম্যান্সের সঙ্গে জনপ্রিয়তা যেরকম পাল্লা দিয়ে বাড়ছে, তাতে তাঁর ব্র্যান্ড ভ্যালু আরও ২০ থেকে পঁচিশ শতাংশ বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। খুব শিগগিরি বলি তারকা শাহরুখ খানকে টেক্কা দেবেন তিনি বলেও অনুমান করা হচ্ছে। এদিকে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট বাহিনীর সাফল্য অব্যাহত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গোড়াতেই ধাক্কা খেয়েছিল বটে, তবে তারপরই স্বমহিমায় ফিরেছেন বিরাটরা। এই টানা সাফল্যও অধিনায়ক হিসেবে বিরাটকে বাড়তি মাইলেজ দিয়েছে. ব্যাটসম্যান হিসেবে বিরাট বরাবরই মন জয় করে নিয়েছেন বিশ্বের ক্রিকেটপ্রেমীদের। তাঁর আগ্রাসন, তাঁর পারফরম্যান্স, মিডিয়া সামলানো-সবকিছুই বিরাটকে এই প্রজন্মের আইকন করে তুলেছে। ব্যক্তিগত সাফল্যের নিরিখে ভারতীয় অ্যাথলিটদের মধ্যে শীর্ষস্থান ছিনিয়েও নিয়েছিলেন। এরপর আসে অধিনায়কত্ব। সেখানেও সাফল্যের ধারা সমানভাবে প্রবহমান। এই সামগ্রিকতাই আন্তর্জাতিক ক্ষেত্রে বিরাটকে বড় ব্র্যান্ড করে তুলেছে। মেসিকে ছাপিয়ে সে প্রমাণই দিলেন ভারত অধিনায়ক।

স্টিং অপারেশনে পিচের রহস্য ফাঁস করে বরখাস্ত পুণের কিউরেটর ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.