সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড দুরুমুশ হয়েছে তাঁর নেতৃত্বে৷ ২০১৬’য় ১২ টেস্টে ১২১৫ রান এসেছে তাঁর ব্যাটে৷ গড় ৭৫.৯৩৷ তবু আইসিসি টেস্ট দলে জায়গা হল না ভারতের টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন বিরাট কোহলির৷ বদলে আইসিসির বিচারে একদিনের দলে অধিনায়কের শিরোপা পেলেন বিরাট৷
ধোনি টেস্টে নেতৃত্ব ছাড়ার পর ব্যাটন গিয়েছে বিরাটের হাতেই৷ এবং তিনি যে সেখানে দারুণ সফল তা বলার অপেক্ষা রাখে না৷ একের পর এক রেকর্ড ধরা দিয়েছে তাঁর নেতৃত্বেই৷ এমনকী দেশের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও তাঁকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন৷ জানিয়েছেন, আগ্রাসী মনোভাবে তাঁর থেকেও এগিয়ে আছে বিরাট৷ তবে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক জায়গাই পাননি আইসিসির টেস্ট দলে৷ বদলে সে শিরোপা গিয়েছে কুকের কাছে৷ আইসিসির টেস্ট দলে ভারতীয়দের মধ্যে একমাত্র জায়গাটি করে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন৷ তবে বিরাটের জায়গা হল আইসিসির একদিনের দলে৷ সেখানে অবশ্য তিনিই অধিনায়ক৷ এ দলে জায়গা করে নিয়েছেন রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজাও৷
Presenting the ICC ODI Team of the Year 2016! #ICCAwards pic.twitter.com/5rH3XozNIj
— ICC (@ICC) December 22, 2016
Here is the ICC Test Team of the Year 2016! #ICCAwards pic.twitter.com/TjqFeMn4MY
— ICC (@ICC) December 22, 2016
টেস্টে জায়গা না পাওয়ার ঘটনায় আক্ষেপ প্রকাশ করেছেন অনুরাগ ঠাকুর৷ জানিয়েছেন গত সেপ্টেম্বর থেকে এই সেপ্টেম্বর পর্যন্তে পারফরম্যান্সের ভিত্তিতে ভোট হয়েছে৷ বিরাট এই সেপ্টেম্বররের পরই বেশি রান করেছেন৷তাই দুভার্গ্যজনকভাবে ওর জায়গা হল না৷
Unfortunate; Virat Kohli didn’t make it to ICC’s Test Team as voting happens in Sept-Sept window;He made runs after this Sept: Anurag Thakur pic.twitter.com/7ACYT065gH
— ANI (@ANI_news) December 22, 2016
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?