Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

সমাজের পুরুষদের জন্য এই বার্তাই দিলেন বিরাট

দেখুন সেই ভিডিও৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩১, ২০১৭, ১৫:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩১, ২০১৭, ১৫:৩৯

options
link
সমাজের পুরুষদের জন্য এই বার্তাই দিলেন বিরাট zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে দেশ মিতালি রাজদের সাফল্যে সেলিব্রেশনে মাতে, সেই দেশেই আজও মহিলারা ভুগছেন চূড়ান্ত নিরাপত্তাহীনতায়৷ শ্লীলতাহানি, ধর্ষণের মতো ঘটনা প্রায়শই উঠে আসছে সংবাদের শিরোনামে৷ আর এসব বন্ধ করতে পারেন একমাত্র পুরুষরাই৷ তাঁরা ভদ্র হয়ে উঠলেই সভ্য হবে সমাজও৷ মহিলাদের নিশ্চিন্তে, নির্ভয়ে সম্মানের সঙ্গে বাঁচার রাস্তা করে দিতে পারেন পুরুষরাই৷ নিজের বিজ্ঞাপনের মাধ্যমে এমন বার্তাই দিলেন বিরাট কোহলি৷

[হরমনপ্রীতের প্রশ্নে হাসি আর চেপে রাখতে পারলেন না মোদি]

গলে শাপমোচন হয়েছে টিম ইন্ডিয়ার৷ শ্রীলঙ্কাকে হারিয়ে তিন টেস্টের সিরিজে ১-০ এগিয়ে ভারত৷ দ্বিতীয় টেস্টের জন্য ইতিমধ্যেই কলম্বো উড়ে গিয়েছে দল৷ তারই মাঝে সোমবার একটি ভিডিও পোস্ট করেছেন বিরাট৷ সেখানে একটি ঘড়ির বিজ্ঞাপনে দেখা যাচ্ছে অধিনায়ককে৷ আর ওই বিজ্ঞাপনেই পুরুষসমাজকে ভদ্র হওয়ার আহ্বান জানালেন তিনি৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে এটাই প্রথমবার নয়৷ এর আগেও মহিলাদের নিরাপত্তা নিয়ে সরব হয়েছেন বিরাট কোহলি৷ গত বছর বর্ষবরণের রাতে কিছু বিকৃত মানসিকতার পুরুষের নক্কারজনক তাণ্ডব দেখেছিল বেঙ্গালুরু৷ প্রকাশ্য রাস্তায় গণ শ্লীলতাহানির ঘটনা মাথা হেঁট করে দিয়েছিল শিক্ষিত কর্নাটকের৷ সেই ঘটনার রেশ টানে মধ্যরাতে শ্লীলতাহানির আরও এক ঘটনা৷ এক মহিলাকে দুই পুরুষের হেনস্তার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে যায়৷ টুইটারে একটি ভিডিও পোস্ট করে সেই ঘটনার তীব্র নিন্দা করেছিলেন বিরাট৷ বলেছিলেন, “যে সমাজের মানসিকতা এত নিম্নমানের, তার অংশ হতে আমার লজ্জা করে৷ নিজের পরিবারের কারও সঙ্গে একই ঘটনা ঘটলে, তখনও কি চুপ করে দাঁড়িয়ে দেখতেন?” এছাড়া বান্ধবী অনুষ্কা শর্মাকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করা হলে সেই সময়ও বিরাট তাঁর পাশে দাঁড়িয়েছিলেন৷

[‘মা চিনের মহিলা বলেই কি মোদি বিরোধিতা করেন?’ প্রশ্নের মুখে জোয়ালা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.