সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে দেশ মিতালি রাজদের সাফল্যে সেলিব্রেশনে মাতে, সেই দেশেই আজও মহিলারা ভুগছেন চূড়ান্ত নিরাপত্তাহীনতায়৷ শ্লীলতাহানি, ধর্ষণের মতো ঘটনা প্রায়শই উঠে আসছে সংবাদের শিরোনামে৷ আর এসব বন্ধ করতে পারেন একমাত্র পুরুষরাই৷ তাঁরা ভদ্র হয়ে উঠলেই সভ্য হবে সমাজও৷ মহিলাদের নিশ্চিন্তে, নির্ভয়ে সম্মানের সঙ্গে বাঁচার রাস্তা করে দিতে পারেন পুরুষরাই৷ নিজের বিজ্ঞাপনের মাধ্যমে এমন বার্তাই দিলেন বিরাট কোহলি৷
[হরমনপ্রীতের প্রশ্নে হাসি আর চেপে রাখতে পারলেন না মোদি]
গলে শাপমোচন হয়েছে টিম ইন্ডিয়ার৷ শ্রীলঙ্কাকে হারিয়ে তিন টেস্টের সিরিজে ১-০ এগিয়ে ভারত৷ দ্বিতীয় টেস্টের জন্য ইতিমধ্যেই কলম্বো উড়ে গিয়েছে দল৷ তারই মাঝে সোমবার একটি ভিডিও পোস্ট করেছেন বিরাট৷ সেখানে একটি ঘড়ির বিজ্ঞাপনে দেখা যাচ্ছে অধিনায়ককে৷ আর ওই বিজ্ঞাপনেই পুরুষসমাজকে ভদ্র হওয়ার আহ্বান জানালেন তিনি৷
This is your time, be a Gentleman. @TISSOT #Tissot #Time pic.twitter.com/2Kcba2o9Om
— Virat Kohli (@imVkohli) July 31, 2017
তবে এটাই প্রথমবার নয়৷ এর আগেও মহিলাদের নিরাপত্তা নিয়ে সরব হয়েছেন বিরাট কোহলি৷ গত বছর বর্ষবরণের রাতে কিছু বিকৃত মানসিকতার পুরুষের নক্কারজনক তাণ্ডব দেখেছিল বেঙ্গালুরু৷ প্রকাশ্য রাস্তায় গণ শ্লীলতাহানির ঘটনা মাথা হেঁট করে দিয়েছিল শিক্ষিত কর্নাটকের৷ সেই ঘটনার রেশ টানে মধ্যরাতে শ্লীলতাহানির আরও এক ঘটনা৷ এক মহিলাকে দুই পুরুষের হেনস্তার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে যায়৷ টুইটারে একটি ভিডিও পোস্ট করে সেই ঘটনার তীব্র নিন্দা করেছিলেন বিরাট৷ বলেছিলেন, “যে সমাজের মানসিকতা এত নিম্নমানের, তার অংশ হতে আমার লজ্জা করে৷ নিজের পরিবারের কারও সঙ্গে একই ঘটনা ঘটলে, তখনও কি চুপ করে দাঁড়িয়ে দেখতেন?” এছাড়া বান্ধবী অনুষ্কা শর্মাকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করা হলে সেই সময়ও বিরাট তাঁর পাশে দাঁড়িয়েছিলেন৷
[‘মা চিনের মহিলা বলেই কি মোদি বিরোধিতা করেন?’ প্রশ্নের মুখে জোয়ালা]
সর্বশেষ খবর
-
মিড ডে মিলের মাংস দিয়ে স্যারের বিবাহ বার্ষিকীর ভোজ! শান্তিপুরের স্কুলে তুমুল শোরগোল
-
অফিসের ২৫ জনকে পুলিশি হেনস্তা! ভয় দেখিয়ে মিথ্যা বয়ান রেকর্ড, দাবি অভিষেকের
-
হোয়াটসঅ্যাপের পরে টেলিগ্রাম, সিগন্যাল! ‘ইউজারনেম’ ফিচার নিয়ে নোটিস কেন্দ্রের
-
ক্রিপ্টোকারেন্সি নিয়ে কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্কের মতান্তর! বৈঠকে প্রশ্ন একাধিক সাংসদের
-
অ্যাসিড হামলায় কড়া আইনের দাবি, সরব মহিলাদের ক্ষমতায়ন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি