Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬

শেষ টেস্টে দলে নেই বিরাট, চাপে টিম ইন্ডিয়া

ধরমশালায় শুরু থেকেই অনেকটা অ্যাডভান্টেজ পজিশনে অস্ট্রেলিয়া৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৫, ২০১৭, ০৪:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৫, ২০১৭, ০৪:২২

options
link
শেষ টেস্টে দলে নেই বিরাট, চাপে টিম ইন্ডিয়া zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবারই ইঙ্গিতটা দিয়ে রেখেছিলেন৷ সেটাই বাস্তবায়িত হল৷ বর্ডার-গাভাসকর সিরিজের চতুর্থ তথা শেষ টেস্টে নামা হল না বিরাট কোহলির৷ তাঁর পরিবর্তে দলের দায়িত্ব নিলেন অজিঙ্ক রাহানে৷

রাঁচি টেস্টের প্রথম দিন ফিল্ডিং করতে গিয়ে ডান কাঁধে চোট পেয়েছিলেন৷ তারপরই মাঠ ছাড়েন৷ ব্যাট হাতেও বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি৷ শুক্রবার সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছিলেন, ১০০ শতাংশ ফিট না হলে খেলবেন না তিনি৷ কারণ তাঁর ফিজিও তাঁকে আরও বিশ্রামের পরামর্শ দিয়েছেন৷ ফলে ৩৩তম অধিনায়ক হিসেবে টিম ইন্ডিয়াকে সামলানোর দায়িত্ব পড়ল রাহানের কাঁধে৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[অর্থে কারচুপি, শাহরুখকে নোটিস পাঠাল ইডি]

চার টেস্টের সিরিজ আপাতত ১-১ সমতায় রয়েছে৷ ধরমশালায় স্মিথদের বিরুদ্ধে সিরিজ নির্ধারণের লড়াইয়ে নামবেন অশ্বিনরা, পূজারারা৷ কিন্তু বিরাট কোহলির অনুপস্থিতিতে যে সে কাজ অনেক বেশি কঠিন হয়ে দাঁড়াল, তা আর আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই৷ চলতি সিরিজে ব্যাটসম্যান বিরাট বিশেষ নজর কাড়তে পারেননি ঠিকই, কিন্তু দলে তাঁর উপস্থিতি ছিল অজিবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম শক্তিশালী অস্ত্র৷ তাই রাহুল, জাদেজাদের উপর একটা বাড়তি চাপ থেকেই গেল৷ এমন গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে না পারায় স্বাভাবিকভাবে মন ভাল নেই ক্যাপ্টেন কোহলিরও৷ তাঁর পরিবর্তে দলে ঢুকলেন চায়নাম্যান কুলদীপ যাদব৷ এদিকে, ইশান্ত শর্মাকে বসিয়ে ভুবনেশ্বর কুমারকে জায়গা করে দেওয়া হয়েছে৷ পাঁচ বোলার নিয়েই শেষ টেস্টে অগ্নিপরীক্ষায় নামল ভারত৷

[আইসিসির চেয়ারম্যান পদ থেকে সরছেন না শশাঙ্ক মনোহর]

একে তো বিরাট নেই৷ তার উপর টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন অধিনায়ক স্টিভ স্মিথ৷ ফলে ধরমশালায় শুরু থেকেই অনেকটা অ্যাডভান্টেজ পজিশনে অস্ট্রেলিয়া৷ ভারতীয় সমর্থকদের নজর এখন শুধু বোলারদের দিকে৷ কারণ তাঁদের ভূমিকাই বুঝিয়ে দেবে সিরিজের ভাগ্য কোন দিকে এগোচ্ছে৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.