সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে বিরাট কোহলির নামের পাশে নানা রেকর্ড যুক্ত হয়েছে৷ ‘প্রথম ক্রিকেটার হিসেবে’ একাধিক কীর্তির নজির গড়েছেন ভারতের টেস্ট ক্যাপ্টেন৷ শনিবার রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের চতুর্থ দিন ফের নজির গড়লেন কোহলি৷ তবে এবার তিনি যা ঘটালেন, সেই রেকর্ড নিশ্চয়ই মনে রাখতে চাইবেন না দিল্লির ব্যাটসম্যান৷
কী করলেন তিনি? ভাবতেই পারছেন না! সত্যিই কি তাঁর কিছু বলার ছিল? অন্য কেউ হলে হয়তো এত প্রশ্ন উঠতো না৷ কিন্তু তাঁর কাছ থেকে ক্রিকেটপ্রেমীরা যে এমন কোনও কিছু আশা করেন না৷ তিনি যে বিরাট কোহলি৷ ভারতীয় ক্রিকেটের ‘আইকন’৷ তিনি যে বিশ্বের চার সেরা ব্যাটসম্যানের মধ্যে পড়েন৷ সেই কোহলি কিনা হিট উইকেট হয়ে গেলেন? আদিল রসিদের বলে ব্যাকফুটে পুল করতে গিয়ে পা লাগিয়ে বসলেন উইকেটে৷ দলকে কঠিন পরিস্থিতিতে ফেলে অধিয়াকের এমন বিদায় মেনে নিতে পারছিলেন না স্বয়ং অধিনায়কও৷
রেকর্ড বলছে, স্বাধীনতার বছর দুয়েক পর ১৯৪৯ সালে তৎকালীন ভারত অধিনায়ক লালা অমরনাথ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হিট উইকেট হয়েছিলেন৷ একই ঘটনা ঘটিয়েছিলেন ভিভিএস লক্ষ্মণ৷ সালটা ২০০২৷ সেবারও প্রতিপক্ষ ছিলেন ক্যারিবিয়ানরা৷ তবে অমরনাথের পর কোনও অধিনায়ককে এভাবে লজ্জায় নিমজ্জিত হননি৷ লক্ষ্মণের পর গত ১৪ বছরে প্রথমবার হিট-উইকেট করলেন কোনও ভারতীয় ব্যাটসম্যান৷ বিরাটের আগে ২১জন ভারতীয় ক্রিকেটার টেস্টে হিট উইকেট করে প্যাভিলিয়নে ফিরেছেন৷
সর্বশেষ খবর
-
বন্ধুর স্ত্রী ও সন্তানকে নিয়ে নৌকাবিহারে রাহুল গান্ধী! ‘এরা কারা রাহুলজি?’ খোঁচা গিরিরাজের
-
শুধু কঙ্গোয় ২০০০ জনের মৃত্যু! রেকর্ড গতিতে ছড়াচ্ছে মারণ ইবোলা, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা
-
বেনোজল-দুর্নীতি রুখতে নিচুস্তরে খোলনলচে বদল, ১২ জেলা সভাপতিকে সরাচ্ছে বঙ্গ বিজেপি!
-
‘ইতিহাস ওঁকে সম্মানের সঙ্গে মনে রাখবে’, কয়লা কাণ্ডে ‘কলঙ্কমুক্ত’ মনমোহনকে নিয়ে আবেগী সোনিয়া
-
লক্ষ্য বাংলার ঐতিহ্য রক্ষা, এবার সল্টলেক-নিউটাউন-রাজারহাটেও চলবে ট্রাম! শুরু সমীক্ষা