সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন বলিউডের জনপ্রিয় তারকা। অপরজন দেশের ক্রিকেট জগতের উজ্জ্বল নক্ষত্র। আন্তর্জাতিক স্তরে দেশকে নেতৃত্ব দেন। আমির খান এবং বিরাট কোহলি। এই প্রথমবার একসঙ্গে কোনও একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলেছেন এই দুই তারকা।
[লক্ষ লক্ষ টাকার মালিক ছিল লাস ভেগাসের বন্দুকবাজ, দাবি ভাইয়ের]
জানা গিয়েছে, আগামী দিওয়ালিতে সম্প্রচারিত হবে এই চ্যাট শো। যেখানে নিজের সম্পর্কে নানা তথ্য তুলে ধরবেন ভারত অধিনায়ক। এমনকী সংবাদমাধ্যমেও যে যে তথ্য সম্পর্কে কিছু জানাননি, সেই সম্পর্কিত তথ্যও জানাবেন তিনি। উলটোদিকে আমির থাকবেন নিজস্ব ভঙ্গিতেই। বর্তমানে নিজের পরবর্তী সিনেমা ‘সিক্রেট সুপারস্টার’-এর প্রচারে রয়েছেন আমির। সেখান থেকে সময় বের করেই অনুষ্ঠানটির শুটিংয়ের জন্য আসবেন। অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত একজন জানান, ‘এই প্রথমবার আমির এবং বিরাট কোহলিকে একসঙ্গে দেখা যাবে।’
[অপেক্ষার অবসান, প্রকাশ্যে ‘খিলজি’ রণবীর সিংয়ের প্রথম ঝলক]
দিওয়ালিতে মুক্তি পাবে আমিরের সিক্রেট সুপারস্টার’। বলিউডের মিস্টার পারফেকশনিস্টের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছেন তাঁর স্ত্রী কিরণ রাও। আর পরিচালক আমিরের প্রাক্তন ম্যানেজার অদভেইত চন্দন। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে জায়রা ওয়াসিমকে। সেই ছবির প্রচারেই এখন ব্যস্ত আমির। উলটোদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জেতার পর বিরাটের এখন নজর টি-টোয়েন্টি সিরিজে জয়লাভ করা। তবে তার আগেই আমিরের সঙ্গে অনুষ্ঠানটির শুটিং সারবেন ভারত অধিনায়ক। এখন দেখার প্রথমবার দুই তারকার এক মঞ্চে উপস্থিতি কতটা আনন্দ দেয় দর্শকদের।
[পোল ডান্সের ভিডিওতে নেটদুনিয়া মাতাচ্ছেন এই অভিনেত্রী]
সর্বশেষ খবর
-
নির্দল থেকে চেয়ারম্যান পদে! তৃণমূলের সমর্থনে কামারহাটির পুরপ্রধান লকেটের দাদা
-
বিধায়কদের ক্লাস করাতে এসে শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ ওম বিড়লা! মুখ্যমন্ত্রীর নিশানায় বাম-তৃণমূল
-
বিজ্ঞান জগতেও সমাদৃত শ্যামাপ্রসাদ! নতুন প্রজাতির ব্যাকটেরিয়ার নামকরণে ‘ভারত কেশরী’
-
ব্রিজে ওঠার মুখে গাড়ির উপর ভেঙে পড়ল লোহার বার, বন্ধ বাগুইআটি ফ্লাইওভার
-
মিলবে ৫০ শতাংশ এরিয়ার! রাজ্য সরকারের সিদ্ধান্তে পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর